নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR আতঙ্কে রাজ্যের একের পর এক মৃত্যুর ঘটনায় এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের ইলামবাজারে ৯৫ বছরের বৃদ্ধের আত্মহত্যার পর এক্স হ্যান্ডলে রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। জনতাকে শান্ত থাকার আবেদন জানিয়ে তিনি লিখেছেন, 'চরম কোনও পদক্ষেপ নেবেন না, মা-মাটি-মানুষের সরকার পাশে রয়েছে।'
২৮ অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। আর সেই দিন থেকেই ছড়াতে শুরু করেছে নাগরিকত্ব হারানোর আতঙ্ক। রাজ্যে SIR ঘোষণার পরদিনেই উত্তর ২৪ পরগনার পানিহাটিতে আত্মঘাতী হন প্রদীপ কর। সেখানে তিনি তার সুইসাইড নোটে এনআরসি আতঙ্কের উল্লেখ মেলে। এরপর বুধবার কোচবিহারের খায়রুল শেখ নামের এক ব্যক্তি ভোটার তালিকায় নামের ভুল নিয়ে ভীত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বৃহস্পতিবার আবার বীরভূমের ইলামবাজারে ৯৫ বছরের ক্ষিতীশ মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যেখানে তার পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় প্রবল মানসিক চাপে ছিলেন বৃদ্ধ।
একের পর এক মৃত্যুর ঘটনাগুলি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে দেওয়া বার্তায় তিনি লেখেন, 'বাংলায় সোজা পথে বা বাঁকা পথে এনআরসি হতে দেব না। আমরা কোনও বৈধ নাগরিককে "বহিরাগত" হিসাবে চিহ্নিত করতে দেব না। আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত, আমরা জনগণের অধিকার রক্ষার জন্য এবং বিজেপি এবং তাদের মিত্রদের আমাদের জাতির সামাজিক কাঠামো ছিন্নভিন্ন করার ঘৃণ্য এজেন্ডাকে পরাজিত করার জন্য লড়াই করব।'
একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ' বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই মৃত্যুর দায় নেবে কে? স্বরাষ্ট্রমন্ত্রক, না বিজেপি?এটি কেবল ট্র্যাজেডি নয়, এটি মানবতার সাথে বিশ্বাসঘাতকতা।' সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি প্রতিটি নাগরিকের কাছে আবেদন করছি: উত্তেজিত হবেন না, বিশ্বাস হারাবেন না এবং কোনও চরম পদক্ষেপ নেবেন না। আমাদের মা-মাটি-মানুষ সরকার আপনার সঙ্গে আছেন।'
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের