নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - দ্বিতীয় দফার ভোটের আগে শেষ দিনের প্রচারেই উত্তপ্ত পূর্বস্থলী। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে নাদনঘাট এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। ভাঙচুর ও মারধরের অভিযোগও উঠে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নশরতপুর এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত। জানা যায়, বিজেপির একটি মিছিল সমুদ্রগড়ের দিকে এগোচ্ছিল। সেই সময় তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান-পাল্টা স্লোগান ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের লক্ষ্য করে ইট ছোড়ে এবং উস্কানি দেয়।
অন্যদিকে, তৃণমূলের দাবি সম্পূর্ণ উল্টো তাদের অভিযোগ, বিজেপি কর্মীরাই হঠাৎ করে পার্টি অফিসে চড়াও হয়ে হামলা চালায়। এই অভিযোগ-প্রত্যাঘাতের মাঝেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয়, এমনকী লাঠি নিয়ে একে অপরের উপর চড়াও হওয়ার অভিযোগও ওঠে। সংঘর্ষের জেরে এলাকায় একাধিক বাইক ও টোটো ভাঙচুর করা হয় বলেও খবর।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজনকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং তাদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের উপস্থিতিতেও কিছু সময় উত্তেজনা বজায় থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় কড়া নজরদারি চলছে।
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা