নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরম আর বর্ষাকালে ঘাম যেন নিত্যসঙ্গী। বাইরে বেরোলেই বা রান্নাঘরে কিছুক্ষণ কাজ করলেই শরীরে ঘামের গন্ধ তৈরি হয়। পারফিউম বা ডিওডোরেন্ট ব্যবহার করলেও অনেক সময় তার গন্ধ বেশিক্ষণ থাকে না। তাই অনেকেই এখন ভরসা রাখছেন ঘরোয়া প্রাকৃতিক উপাদানের উপর। যা শরীরকে দীর্ঘক্ষণ সতেজ রাখতে সাহায্য করতে পারে।
ঘামের গন্ধের মূল কারণ হল ত্বকে থাকা কিছু ব্যাকটেরিয়া। তাই শুধু সুগন্ধ নয়, সেই ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমানোও জরুরি। কয়েকটি সহজ উপাদান নিয়মিত ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
গোলাপ জল - এতে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে। যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। ১০০ মিলি গোলাপ জলের সঙ্গে ২ টেবিলচামচ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। স্নানের পরে ত্বকে স্প্রে করুন। এতে দীর্ঘক্ষণ সতেজ অনুভব করতে পারেন।
ফিটকিরি - এটি বহুদিন ধরেই প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটি দুর্গন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে সাহায্য করে। স্নানের পরে ভেজা ফিটকিরি ত্বকে হালকা করে ঘষে নিন। এরপর স্বাভাবিকভাবে শুকিয়ে যেতে দিন।
চন্দন গুঁড়ো - এটির শীতলতা ও মনোরম সুগন্ধ ত্বককে আরাম দেয়। ২ টেবিলচামচ চন্দন গুঁড়োর সঙ্গে প্রয়োজনমতো গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সেই পেস্ট ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক সতেজ থাকবে ও ঘামের গন্ধও কমতে পারে।
নিম - এই উপাদানটি জীবাণুনাশক গুণ শরীরের দুর্গন্ধ কমাতে কার্যকর বলে মনে করা হয়। এক মুঠো নিমপাতা ২ লিটার জলে ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। সেই জল স্নানের জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহার করলে ঘামের গন্ধ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের