নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতের সন্ধ্যায় ফের আগুন আতঙ্ক শহরের বুকে। বুধবার সন্ধ্যায় নোনাডাঙা এলাকার একটি বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেল একের পর এক ঘর। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে ঘরছাড়া হল বহু পরিবার। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টা নাগাদ নোনাডাঙা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত দমকলে খবর দেওয়া হয়। আগুনের তীব্রতা বুঝে সঙ্গে সঙ্গেই ৭ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘিঞ্জি বসতি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল পৌঁছনোর আগেই বস্তির একাধিক ঘরে আগুন ধরে যায়। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে পড়ে।
আগুন নেভাতে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাও চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে বহু ঘর আগুনের গ্রাসে চলে যায়। দমকল বাহিনী পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনার প্রায় এক ঘণ্টা পরেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
দমকলের পক্ষ থেকে জানানো হয়, বস্তির মধ্যে কোনও দাহ্য পদার্থ মজুত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, আগুনে বহু মানুষের সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও নিশ্চিত খবর মেলেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে প্রশাসন।
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের