নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিহারে স্পষ্ট এনডিএর আধিপত্য। আর সেই জয়ের সুরেই এবার বাংলাকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। যদিও তৃণমূলের দাবি, বিহারের সমীকরণ বাংলায় প্রভাব ফেলবে না।
শুক্রবার বিহারের প্রাথমিক গণনায় দেখা যায়, দেড়শোরও বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। অনেকটাই পিছিয়ে মহাগটবন্ধন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বিহারে ফের ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস বিজেপি শিবিরে। সেই আবহেই গিরিরাজ সিং বলেন, 'বিহারের পর এবার বাংলার পালা। বাংলায় আমরা জিতবই। বর্তমান সরকার বাইরের শক্তির মদতে বিশৃঙ্খলা তৈরি করছে। এবার বাংলার মানুষ সত্যটা বুঝবে।'
তবে বিজেপির এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বিহারের ফল বাংলার সঙ্গে তুলনা চলে না। বাংলায় উন্নয়ন, সম্প্রীতি, অধিকার এসবই আসল ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০-রও বেশি আসনে ফের ক্ষমতায় ফিরবেন। বাংলা দখলের স্বপ্ন দেখছেন বিজেপি, কিন্তু তা বাস্তব হবে না।'
তিনি আরও কটাক্ষ করে বলেন, 'বিহার দেখিয়ে বাংলাকে হুমকি দিলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। বাংলায় শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা।' তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীও বলেন, 'বিজেপিকে রুখতে যে সংগঠন প্রয়োজন, তা কংগ্রেসের নেই। বিজেপি বিরোধী লড়াইয়ে দেশে একমাত্র ভরসাযোগ্য মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলই পারে বিজেপির ভোটচুরি আটকাতে।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা