নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - নতুন রাজনৈতিক দল গঠনের পর আত্মবিশ্বাস যেন আরও কয়েক ধাপ চড়েছে হুমায়ুন কবীরের। রেজিনগরের জনসভা থেকে একদিকে যেমন তিনি তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন, তেমনই অন্যদিকে প্রকাশ্যে হিন্দু সমাজের কাছে ক্ষমা চাইলেন হুমায়ুন কবীর। একইসঙ্গে, জনসভা থেকে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন তিনি।
রেজিনগরের মঞ্চ থেকে বরাবরের মতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করেন হুমায়ুন কবীর। পাশাপাশি তিনি বলেন লোকসভা ভোটের সময় তার একটি মন্তব্যে হিন্দু সমাজের মানুষের মনে আঘাত লেগেছিল তা তিনি উপলব্ধি করেছেন। জনসমক্ষে ক্ষমা চেয়ে তিনি বলেন, 'সেদিন হিন্দু ভাইদের মনে কষ্ট হয়েছিল। লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চাইছি। ভবিষ্যতে আর কোনওদিন সাম্প্রদায়িক বা উস্কানিমূলক কথা বলব না। আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন।'
কেন সেই সময় এমন মন্তব্য করেছিলেন, তার ব্যাখ্যাও দেন হুমায়ুন। তার দাবি, 'এখন বহরমপুরের মানুষ অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে। সে সময় ইউসুফকে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল। তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে কিছু কথা বলেছিলাম। যেদিন আমি এ কথা বলেছিলাম তার আগের দিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে আমার বুকের উপর দাঁড়িয়ে আমাকে দঙ্গাবাজ আখ্যা দিয়েছিল।'
এদিন সংখ্যালঘু প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন হুমায়ুন কবীর। তার কথায়, সংখ্যালঘু মানে শুধু মুসলিম নয় আদিবাসী, তফসিলি জাতি ও ওবিসি সম্প্রদায়ের মানুষরাও সংখ্যালঘু। সমাজের নানা স্তরেই বঞ্চনা ও অবহেলা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। কংগ্রেস ও বাম আমলের উদাহরণ টেনে তিনি বলেন, মুর্শিদাবাদের মুসলিম সমাজ বারবার ধর্ম নিরপেক্ষতাকেই সমর্থন করেছে। প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করেও তারা নিজেদের উদার মানসিকতার প্রমাণ দিয়েছে কখনও সাম্প্রদায়িক পথে হাঁটেনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের