নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সাতসকালে সবজি খেত থেকে মিলল আগ্নেয়াস্ত্র-সহ একাধিক বোমা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শ্যামনগর জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুনগ্রাম মুন্সিপাড়ার বাসিন্দা দিলীপ বৈরাগী পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। বুধবার ভোরে বাড়ির পাশের চাষের জমিতে জল দিতে গিয়ে একটি ব্যাগ চোখে পড়ে তাঁর। সেটি দেখে সন্দেহ হওয়ায় কাছে গিয়ে পরীক্ষা করেন। তখনই সামনে আসে চমকে দেওয়ার মতো দৃশ্য। ব্যাগের ভেতর রাখা ছিল ১টি পিস্তল ও ৪টি সুতলি বোমা। বিষয়টি জানাজানি হতেই আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছে চারদিক ঘিরে ফেলে। পরে উদ্ধার হওয়া সামগ্রীগুলি নিজেদের হেফাজতে নেয় পুলিশ। কোন উদ্দেশ্যে সেগুলি সেখানে রাখা হয়েছিল, কারা ফেলে গিয়েছে কিংবা এর নেপথ্যে কোনও অসামাজিক চক্রের হাত রয়েছে কি না, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও ঘাসফুল শিবিরের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এ বিষয়ে জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার বলেন, 'বর্তমানে রাজ্যের কড়াকড়ির কারণে বহু দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। যারা এতদিন তাদের আশ্রয় দিত, তারাও সরে যাচ্ছে। আমার ধারণা, এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। এবার নির্বাচনে তৃণমূল জিতলে এইসব দিয়ে সন্ত্রাস চালানো হত। আমি আইসির সঙ্গে কথা বলেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার আবেদন জানিয়েছি। কিছু নামও আমাদের কাছে এসেছে। যারা সাধারণ মানুষের শান্তি নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, সেটাই আমরা চাই'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের