নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইন - কানুন, পুলিশের উপস্থিতি সত্ত্বেও দাপিয়ে চলল শব্দবাজির তাণ্ডব। সেই শব্দবাজির প্রতিবাদ করাই কাল হয়ে দাঁড়াল গড়িয়ার এক দম্পতির জন্য। প্রতিমা নিরঞ্জনের রাতে চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি, এমনকি তাদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, দক্ষিণ কলকাতার গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে। রাত তখন প্রায় সাড়ে ১১টা। কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা যাচ্ছিল ওই এলাকা দিয়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শোভাযাত্রায় অংশ নেওয়া বেশিরভাগ যুবকই মদ্যপ অবস্থায় ছিলেন। শুধ তাই নয়, শব্দবাজি নিষিদ্ধ থাকলেও শোভাযাত্রায় যুবকেরা চকলেট বোম ব্যবহার করছিল। ওই সময় একটি চকোলেট বোমা এসে পড়ে এক দম্পতির বাড়ির সামনে। বিপজ্জনক আচরণের প্রতিবাদ করতেই বিপত্তি।
দম্পতির অভিযোগ, মুহূর্তের মধ্যেই শোভাযাত্রায় থাকা কয়েকজন যুবক রাগে ফেটে পড়ে ওই দম্পতির উপর চড়াও হয়। ১৪ বছরের সন্তানের সামনেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাদের। মহিলার গলা চেপে ধরা হয়, তার স্বামীকেও লাথি ও ঘুষি মারা হয়। প্রাণ বাঁচাতে দম্পতিরা তাদের ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু তাতেও রেহাই পাননি। অভিযুক্তরা কোলাপসিবল গেট ভেঙে সোজা তিনতলায় উঠে গিয়ে ফের হামলা চালায় বলে অভিযোগ।
অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও তুলেছেন আক্রান্ত মহিলা। তিনি জানান, তাকে টেনে সিঁড়িতে নামানোর চেষ্টা করা হয়, পোশাক ছিঁড়ে ফেলারও চেষ্টা হয়। ঘটনার পর তারা ফোনে নেতাজিনগর থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও, প্রথমে সাহায্য পাননি। পরে ১০০ নম্বরে ফোন করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এখানে থেমে থাকেনি অভিযুক্তরা। দম্পতিরা বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে গেলে সেখানেও উপস্থিত হন ওই যুবকেরা। মেডিক্যাল পরীক্ষা বন্ধ করার চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশ এসকর্টে আক্রান্ত দম্পতিকে এম. আর. বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের