নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সূর্য ওঠার মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল পরিবারের সমস্ত সম্বল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা এলাকায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই বিপর্যয়ের মুখে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবি তুলেছে স্থানীয় মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফকিরটারি এলাকার বাসিন্দা কমল ঘোষ পেশায় একজন সবজি বিক্রেতা। শনিবার রাতে বাড়িতে তালা দিয়ে তিনি শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। পরিবার-পরিজন আগে থেকেই সেখানে ছিলেন। রবিবার ভোরে জনশূন্য ওই আবাসন থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া উঠতে দেখে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা চিৎকার করে আশপাশের সবাইকে জড়ো করে প্রাথমিক পর্যায়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালান।

কিন্তু শিখা দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে ঘরগুলি গ্রাস করে নেয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র-সহ সমস্ত মূল্যবান সরঞ্জাম। এই ঘটনায় পরিবারটি সম্পূর্ণভাবে সর্বস্বান্ত হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত মালিক কমল ঘোষ জানান, 'বাড়িতে কোনো ধূপ জ্বালাইনি, এমনকি সব লাইট ও ফ্যান বন্ধ ছিল। তা সত্ত্বেও কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না। আসবাবের পাশাপাশি সোনা-গয়না, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের বইসহ সব নথি পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার'।
এক দমকল কর্মী বলেন, 'আমাদের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ঘটেছে। তবে এই মুহূর্তে নিশ্চিত কিছুই বলা যাচ্ছে না। আমরা যখন এখানে পৌঁছাই ততক্ষণে পুরো বাড়ি জ্বলছিল। বর্তমানে আগুন সম্পূর্ণ নিভে গেছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের