নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সোমবার বারাসতে আয়োজিত ‘রণসংকল্প সভা’ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার শুরু থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানায় রেখে ভাষা, সংস্কৃতি ও বাঙালি পরিচয়ের প্রশ্নে কার্যত তুলোধনা করলেন অভিষেক।
সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়কে অপমান করা হচ্ছে। তার কথায়, 'বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনও ভাষাই নেই।' এই মন্তব্যের পাল্টা হিসেবে তিনি তুলে ধরেন বাংলার গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য। এরপরেই বিজেপির বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, 'তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কবিতা লিখতেন? কোন ভাষায় কথা বলতেন? এই মাটি তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি।'
একইসঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়েও কটাক্ষ করেন অভিষেক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলে সম্বোধনের ঘটনায় তিনি বলেন, ' প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিম দা' বলে সম্মোধন করছেন! ছোটবেলায় চায়ের দোকানে বসে কেরাম খেলতে যেন একসাথে।' এরপর আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, ' আসন্ন নির্বাচনে বিজেপিকে ৩৩-০ করতে হবে। প্রতিটি বুথে জোড়া ফুল ফুটতে হবে। যেন ভোট বাক্স খুললে বিজেপি নেতারা চোখে সর্ষে ফুল দেখে।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের