নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাস্তার পাশে উদ্ধার গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মৃতদেহ। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চাকদায়।নৃশংস এই দৃশ্য দেখে এলাকার মানুষজন তড়িঘড়ি চাকদা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর , বুধবার সকালে চাকদা থানার অন্তর্গত সূটর হাটখোলা রাস্তার ধারে এক মহিলাকে (আনুমানিক ৩০) গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। তারা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করলে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তবে ওই মহিলাকে অন্য জায়গায় খুন করে এই এলাকায় ফেলে গেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
স্থানীয় বাসিন্দা সুবল চন্দ্র পাল জানিয়েছেন, "আমি সকাল ৬.৩০ নাগাদ দোকান খুলতে এসে দেখি রাস্তার ধারে মানুষ ভিড় করে আছে। তড়িঘড়ি আমরা সবাই থানায় খবর দিই। তবে, মেয়েটাকে আগে কখনও এখানে দেখিনি। নাম , ঠিকানা কিছুই জানিনা তবে হাতে শাঁখা পলা দেখে মনে হচ্ছে তিনি বিবাহিত। তবে ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা খুন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।"
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের