6a69b47dd2815_WhatsApp Image 2026-07-29 at 13.35.52
জুলাই ২৯, ২০২৬ দুপুর ০৩:০১ IST

নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন মহিলাকে মাসের পর ধরে গণধর্ষণ , গ্রেফতার কেন্দ্রের মালিক

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন নেশামুক্তি কেন্দ্রে। সেখানেই কেন্দ্রের মালিক সহ এক কর্মীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলে চাঞ্চল্য ছড়িয়েছেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের মালিককে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ।  অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে , দত্তপুকুর থানা এলাকার একটি নেশামুক্তি কেন্দ্রে  চিকিৎসাধীন অবস্থায় এক মহিলাকে কেন্দ্রের মালিক সন্দীপন মজুমদার সহ আরও এক কর্মী মিলে গণধর্ষণ করেন। নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার কেন্দ্রের মালিক সন্দীপন মজুমদারকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। তবে ঘটনার অপর অভিযুক্তকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
মঙ্গলবার ধৃতকে বারাসাত আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই নেশামুক্তি কেন্দ্রের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

ঘটনা প্রসঙ্গে বারাসাত জাজেস কোর্টের আইনজীবী গৌরব মুখার্জির বক্তব্য,'২৬ তারিখ ভিক্টিম এসে আমার কাছে অভিযোগ জানায় যে, দত্তপুকুরের নিউ উইংস রিহ্যাবিলিটেশন সেন্টারে তাকে বিগত ৮-৯ মাস ধরে জোর করে ধর্ষণ করা হচ্ছে। এছাড়াও তাকে নানারকম ভাবে মারধর করাও হয়েছে। আমরা কাল রাতে দত্তপুকুর থানায় এফাইআর দায়ের করি। সন্দীপন মজুমদার নামক মেন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অজয় সর্দার নামক অপর অভিযুক্ত পলাতক। আমার কাছে ভীষণ অবাক করা বিষয় হলো রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো এরকম একটা জায়গায় কিভাবে এইরকম ঘটনা ঘটতে পারে। নিয়মিত প্রত্যেকটা জায়গায় ইন্সপেকশন করা প্রয়োজন। এরকম ঘটনা আর কখনো যেন না ঘটে সেইদিকে খেয়াল রাখা দরকার। আমরা চেষ্টা করছি ওকে জাস্টিস পাইয়ে দেওয়ার'।

আরও পড়ুন

আবাসের ঘরের নামে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ , প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
জুলাই ২৯, ২০২৬

ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়

রোজ ফ্রিতে মাংস দেয়না , মনের রাগে মুরগির দোকানে তাণ্ডব রাক্ষস তৃণমূল নেতার
জুলাই ২৯, ২০২৬

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ

বীরভূমে টাকার পাহাড় , কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে পুলিশের ম্যারাথন তল্লাশি
জুলাই ২৯, ২০২৬

টাকা গুনতে আনা হয়েছে মেশিন

পুকুর ভরাট থেকে জমি বদল , মহেশতলার প্রকল্প ঘিরে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
জুলাই ২৮, ২০২৬

মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির

তৃণমূলের তৈরি কোটি টাকার কঠিন বর্জ্য প্রকল্প অচল, আবর্জনায় ঢেকেছে এলাকা
জুলাই ২৮, ২০২৬

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল

মালতিপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জোড়া জমি দখলের অভিযোগ , তদন্তে পুলিশ
জুলাই ২৮, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক

খোদ হাসপাতালে চলছে জালিয়াতদের রাজত্ব , মহিলাদের সতর্ক থাকার আবেদন সুপারের
জুলাই ২৮, ২০২৬

আউটডোরে সাহায্যের নামে প্রতারণা

গঙ্গাভাঙনের আতঙ্ক পেরিয়ে NEET এ বড় জয় , সর্বভারতীয় র‍্যাঙ্কে চমক সুমার
জুলাই ২৮, ২০২৬

অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার

প্রবল জলস্তরে উত্তাল দীঘা , গার্ডওয়াল টপকে শহরে ঢুকল সমুদ্রের জল
জুলাই ২৮, ২০২৬

পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং

ডাকাত ডিলারের কাছে রেশন তুলতে যাবো না , বিডিও অফিসের সামনে তুলকালাম বাঁধালেন শান্তিপুরবাসী
জুলাই ২৮, ২০২৬

পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান , বহিরগাছি পুরনো বাজার রেলগেটে তৈরি হচ্ছে সাবওয়ে
জুলাই ২৮, ২০২৬

রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়

তৃণমূল থাকতে সাপের ৫ পা দেখেছিলেন! বিজেপি আসতেই পঞ্চায়েত প্রধানকে জুতোর মালা পরালো স্থানীয়রা
জুলাই ২৮, ২০২৬

বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে

বাংলা থেকে ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচারের অভিযোগ, একাধিক ব্লাড ব্যাঙ্কে হানা স্বাস্থ্য দফতরের
জুলাই ২৮, ২০২৬

প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি

নিম্নচাপের জেরে উত্তাল গঙ্গাসাগর , উপকূলে বাড়ানো হল নজরদারি
জুলাই ২৮, ২০২৬

পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে

অভিযুক্তের জবানবন্দিতে উদ্ধার দুই আগ্নেয়াস্ত্র , মিলল ৪ রাউন্ড কার্তুজ
জুলাই ২৮, ২০২৬

গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র 
 

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের