নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল কোচবিহারে। দোষীদের অবিলম্বে গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাঁধ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গত রবিবার রাতে এলাকায় একটি ভাণ্ডারা চলাকালীন মানিক রায় নামে এক যুবককে কয়েকজন বেধড়ক মারধর করেন। পরিবারের দাবি, ওই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে মানিক আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ এলাকায় নিয়ে আসা হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবরোধ তুলে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে অঞ্জনা রায়ের বক্তব্য,'রাতে বৃষ্টির পর ত্রাণ বা জল প্রসাদ বিতরণ করছিল মানিক। রাত প্রায় সাড়ে ৩টায় অভিযুক্তরা তাকে ফোন করে ডেকে নেয়। তারপর ‘চোর চোর’ বলে মারধর শুরু করে। ছেলেটির কোনো অন্যায় থাকলে তাকে কাছে ডেকে বেঁধে রাখা, পরিবারকে খবর দেওয়া কিংবা পুলিশ বা প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। এভাবে প্রকাশ্যে পেটানোর নিরপেক্ষ সহ সুষ্ঠু বিচার দাবি করি। স্বাস্থ্যে ক্ষতিকর কিছু বা পানীয় খাইয়ে তাকে অসুস্থ করা হয়ে থাকতে পারে। ঘটনায় অভিযুক্ত হিসেবে মদন দাস, বুল্টি দাস, রঞ্জিত বিশ্বাসসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে থানায় নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে'।
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের