নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের উঠল বড়সড় অভিযোগ। মহেশতলার জিঞ্জিরাবাজারে সরকারি জমি ও জলাশয় বেআইনিভাবে হস্তান্তর করে আবাসন প্রকল্প গড়ে তোলার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিযোগের কেন্দ্রে রয়েছে ৫২ বিঘা সরকারি জমি এবং ১১টি পুকুর ভরাটের বিষয়।
অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, মহেশতলার জিঞ্জিরাবাজার এলাকায় থাকা ওই সরকারি জমি ১৯৬৮ সালে কর্মহীন যুবকদের প্রশিক্ষণ কেন্দ্র তৈরির জন্য একটি সংস্থাকে ৯৯ বছরের লিজে দেওয়া হয়েছিল। শর্ত ছিল, কোনওভাবেই এই জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু অভিযোগ, পরবর্তীতে জমির লিজের নথিতে পরিবর্তন করে সেটি একটি বেসরকারি আবাসন সংস্থার হাতে তুলে দেওয়া হয়। ওই জমিতে থাকা একাধিক বড় পুকুর মাটি ফেলে ভরাট করে বাণিজ্যিক প্রকল্প তৈরি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
বিজেপি নেতার দাবি, এই জমি হস্তান্তরের ঘটনায় হাজার কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিজিৎ দাসের অভিযোগ, সরকারি জমির ব্যবহার পরিবর্তন, জলাশয় ভরাট এবং প্রকল্প তৈরির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের