6a69d59743766_WhatsApp Image 2026-07-29 at 15.56.41 (1)
জুলাই ২৯, ২০২৬ বিকাল ০৭:৪৩ IST

মৎস্য সমবায়ে কোটি টাকার দুর্নীতি , তৃণমূল নেতা সহ ম্যানেজারের বিরুদ্ধে পোস্টার ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিনিধি , মালদহ - মৎস্যজীবী সমবায় সমিতিকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে সরগরম পুরাতন মালদহ এলাকা। সমিতির তহবিল থেকে টাকা তছরুপ, সম্পত্তি বিক্রি সহ দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতা তথা সমিতির সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন সদস্যরা। সমিতির অফিসজুড়ে পড়েছে দুর্নীতির অভিযোগের পোস্টার। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস বিটি কলোনির মৎস্যজীবী সমবায় সমিতিকে ঘিরে প্রকাশ্যে এসেছে একাধিক দুর্নীতির অভিযোগ। এই সমিতিতে প্রায় ৪০০ জন সদস্য রয়েছে। তাদের অভিযোগ, অজান্তেই সমিতির সম্পত্তি বিক্রি করা হয়েছে। তহবিলের বিপুল পরিমাণ অর্থ তছরুপ হয়েছে। সমিতির সম্পত্তি সহ টাকা লুট করা হয়েছে। সেই ঘটনায় সমিতির ম্যানেজার সুকুমার দে দাসের নামও উল্লেখ করা হয়েছে। মৎস্যজীবীদের জলকর, দিঘি সহ সমিতির মালিকানাধীন আমবাগানও বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই সমিতির সম্পাদক তথা তৃণমূল নেতা শম্ভু হালদার এলাকায় নেই বলে দাবি স্থানীয়দের। বিজেপির দাবি, সমবায়ের সম্পত্তি বিক্রি সহ আর্থিক অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। মৎস্যজীবীদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বও জানিয়েছে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

ঘটনা প্রসঙ্গে কালাচাঁদ হালদারের বক্তব্য,' সম্পাদক শম্ভু হালদার, ম্যানেজার সুকুমার দে দাস সমিতির কাউকে না জানিয়ে গোপনে সব সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। এই বিক্রির খবর আমরা ঘটনার প্রায় এক-দেড় মাস পর জানতে পারি। পরবর্তীতে ডিএলআর সহ বিডিও অফিসে অভিযোগ করতে গেলে আমাদের জানানো হয় যে, দলিলে স্বাক্ষর সহ রেজিস্ট্রির মাধ্যমে সম্পত্তি আগেই বিক্রি হয়ে গেছে। তাই কর্তৃপক্ষের কিছু করার নেই। আমি সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছি  যাতে আমাদের আত্মসাৎ হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয়। সমিতির কাজ পুনরায় চালু করা যায়। ম্যানেজার সুকুমার দে দাস এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, অথচ দলিলে তার স্বাক্ষর রয়েছে'।

আরও পড়ুন

মমতার দেওয়া তাপসী মালির নাম উধাও , সিঙ্গুরে নামবদল ঘিরে তুঙ্গে বিতর্ক
জুলাই ২৯, ২০২৬

নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ , তদন্তে পুলিশ
জুলাই ২৯, ২০২৬

আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ

অক্সিজেনের অভাবে তড়পে মৃত্যু রোগীর , হাসপাতালে বসে হাসিমুখে মাংস খেল কর্তব্যরত নার্সরা
জুলাই ২৯, ২০২৬

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা

দুর্নীতির প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেবো , জেলা পরিষদের অডিট ঘিরে বিস্ফোরক কাজল শেখ
জুলাই ২৯, ২০২৬

ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ

যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তাল কোচবিহার , টায়ার জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয়দের
জুলাই ২৯, ২০২৬

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী

সাফাইকর্মীকে দিয়ে ব্যক্তিগত কাজ , ক্যানিং মহকুমা হাসপাতালের ডেপুটি সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ
জুলাই ২৯, ২০২৬

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের

আবাসের ঘরের নামে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ , প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
জুলাই ২৯, ২০২৬

ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়

রোজ ফ্রিতে মাংস দেয়না , মনের রাগে মুরগির দোকানে তাণ্ডব রাক্ষস তৃণমূল নেতার
জুলাই ২৯, ২০২৬

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ

নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন মহিলাকে মাসের পর ধরে গণধর্ষণ , গ্রেফতার কেন্দ্রের মালিক
জুলাই ২৯, ২০২৬

অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক

বীরভূমে টাকার পাহাড় , কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে পুলিশের ম্যারাথন তল্লাশি
জুলাই ২৯, ২০২৬

টাকা গুনতে আনা হয়েছে মেশিন

পুকুর ভরাট থেকে জমি বদল , মহেশতলার প্রকল্প ঘিরে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
জুলাই ২৮, ২০২৬

মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির

তৃণমূলের তৈরি কোটি টাকার কঠিন বর্জ্য প্রকল্প অচল, আবর্জনায় ঢেকেছে এলাকা
জুলাই ২৮, ২০২৬

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল

মালতিপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জোড়া জমি দখলের অভিযোগ , তদন্তে পুলিশ
জুলাই ২৮, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক

খোদ হাসপাতালে চলছে জালিয়াতদের রাজত্ব , মহিলাদের সতর্ক থাকার আবেদন সুপারের
জুলাই ২৮, ২০২৬

আউটডোরে সাহায্যের নামে প্রতারণা

গঙ্গাভাঙনের আতঙ্ক পেরিয়ে NEET এ বড় জয় , সর্বভারতীয় র‍্যাঙ্কে চমক সুমার
জুলাই ২৮, ২০২৬

অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের