6a69de0d633f9_image - 2026-07-29T040331.551
জুলাই ২৯, ২০২৬ দুপুর ০৪:৩৪ IST

দুর্নীতির প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেবো , জেলা পরিষদের অডিট ঘিরে বিস্ফোরক কাজল শেখ

নিজস্ব প্রতিনিধি , বীরভূম - জেলা পরিষদে চলমান অডিটকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এই আবহেই বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হাঁসনের বিধায়ক কাজল শেখ। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে শুধু একটি নয়, জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক দুই পদ থেকেই অবিলম্বে ইস্তফা দেওয়ার ঘোষণা করে কার্যত নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। কাজল শেখের এই হুঁশিয়ারি বীরভূমের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

জেলা পরিষদে কেন্দ্রীয় প্রতিনিধিদলের অডিট চলাকালীন কাজল শেখ বলেন, তিনি চান তার অনুপস্থিতিতেই পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ অডিট হোক, যাতে প্রকৃত সত্য সামনে আসে। তার দাবি, জীবনে কখনও কোনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাই তদন্তে যদি তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের কোনও প্রমাণ মেলে, তবে এক মুহূর্তও পদে থাকবেন না। জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক, দুই পদ থেকেই ইস্তফা দেবেন বলে স্পষ্ট ঘোষণা করেন তিনি। একইসঙ্গে তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগও খারিজ করে দেন কাজল শেখ।

বালি, পাথর, কয়লা কিংবা গোরু পাচার কোনও চক্রের সঙ্গেই তার কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। এমনকি ডেউচা-পাঁচামির পাথর খাদানেও তিনি কোনও দিন যাননি বলেও মন্তব্য করেন। তার বক্তব্য, তদন্তে সত্য সামনে আসুক, তারপরই তিনি জেলা পরিষদে ফিরবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কাজল শেখ। তিনি জানান, বহু বছর কোনও সাংগঠনিক বা প্রশাসনিক পদ না পেলেও দলের প্রতি তার কোনও ক্ষোভ নেই। তবে সাম্প্রতিক সময়ে মানুষের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি হয়েছে বলে স্বীকার করে তিনি জানান, সেই দূরত্ব মেটানোর চেষ্টা করবেন।

আরও পড়ুন

আবাসের ঘরের নামে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ , প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
জুলাই ২৯, ২০২৬

ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়

রোজ ফ্রিতে মাংস দেয়না , মনের রাগে মুরগির দোকানে তাণ্ডব রাক্ষস তৃণমূল নেতার
জুলাই ২৯, ২০২৬

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ

নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন মহিলাকে মাসের পর ধরে গণধর্ষণ , গ্রেফতার কেন্দ্রের মালিক
জুলাই ২৯, ২০২৬

অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক

বীরভূমে টাকার পাহাড় , কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে পুলিশের ম্যারাথন তল্লাশি
জুলাই ২৯, ২০২৬

টাকা গুনতে আনা হয়েছে মেশিন

পুকুর ভরাট থেকে জমি বদল , মহেশতলার প্রকল্প ঘিরে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
জুলাই ২৮, ২০২৬

মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির

তৃণমূলের তৈরি কোটি টাকার কঠিন বর্জ্য প্রকল্প অচল, আবর্জনায় ঢেকেছে এলাকা
জুলাই ২৮, ২০২৬

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল

মালতিপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জোড়া জমি দখলের অভিযোগ , তদন্তে পুলিশ
জুলাই ২৮, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক

খোদ হাসপাতালে চলছে জালিয়াতদের রাজত্ব , মহিলাদের সতর্ক থাকার আবেদন সুপারের
জুলাই ২৮, ২০২৬

আউটডোরে সাহায্যের নামে প্রতারণা

গঙ্গাভাঙনের আতঙ্ক পেরিয়ে NEET এ বড় জয় , সর্বভারতীয় র‍্যাঙ্কে চমক সুমার
জুলাই ২৮, ২০২৬

অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার

প্রবল জলস্তরে উত্তাল দীঘা , গার্ডওয়াল টপকে শহরে ঢুকল সমুদ্রের জল
জুলাই ২৮, ২০২৬

পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং

ডাকাত ডিলারের কাছে রেশন তুলতে যাবো না , বিডিও অফিসের সামনে তুলকালাম বাঁধালেন শান্তিপুরবাসী
জুলাই ২৮, ২০২৬

পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান , বহিরগাছি পুরনো বাজার রেলগেটে তৈরি হচ্ছে সাবওয়ে
জুলাই ২৮, ২০২৬

রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়

তৃণমূল থাকতে সাপের ৫ পা দেখেছিলেন! বিজেপি আসতেই পঞ্চায়েত প্রধানকে জুতোর মালা পরালো স্থানীয়রা
জুলাই ২৮, ২০২৬

বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে

বাংলা থেকে ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচারের অভিযোগ, একাধিক ব্লাড ব্যাঙ্কে হানা স্বাস্থ্য দফতরের
জুলাই ২৮, ২০২৬

প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি

নিম্নচাপের জেরে উত্তাল গঙ্গাসাগর , উপকূলে বাড়ানো হল নজরদারি
জুলাই ২৮, ২০২৬

পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের