নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর পর অক্সিজেন পরিষেবায় চরম অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারের সদস্যরা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
পরিবার সূত্রে জানা গেছে , মঙ্গলবার দুপুর প্রায় ২ টো নাগাদ নবদ্বীপের বাসিন্দা সুমন চক্রবর্তীকে হৃদরোগজনিত সমস্যার কারণে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রোগীকে যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল, তাতে পর্যাপ্ত অক্সিজেন ছিল না। বারবার অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছিল। কর্তব্যরত নার্সদের কাছে একাধিকবার অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের আবেদন জানানো হলেও তা করা হয়নি। এরপরই ধীরে ধীরে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।
হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন তারা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় ব্যক্তি মাধব চন্দ্র দাসের বক্তব্য,'হাসপাতালের ডাক্তাররা ভালো হলেও নার্সদের চরম গাফিলতি সহ প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জামের অভাব রয়েছে। আমার ৭২ বছর বয়সী বাবা, নেহাই চন্দ্র দাস হৃদরোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছে। বাবাকে দেখার জন্য আমি সবসময় এখানে রয়েছি। সেখানেই চিৎকার চেঁচামেচি শুনে আমি ওপরে গিয়ে দেখি, ওই রোগীর আত্মীয়রা নার্সদের ডাকলেও তারা কোনো পাত্তা দিচ্ছিলেন না। পরবর্তীতে পর পর ৩ টি অক্সিজেন সিলিন্ডার আনা হলেও সেগুলো সঠিকভাবে কাজ করেনি। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত ওই ভদ্রলোকের মৃত্যু হয়। হাসপাতালে কোনো প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। সামান্য দরকারি ওষুধও বাইরে থেকে কিনে আনতে হয়'।
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের