নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পাহাড় ছাড়াও উত্তরবঙ্গের অন্যতম সৌন্দর্যের মধ্যে পরে পশুপাখি , গাছপালা। রাত হলেও কিছু নির্দিষ্ট জায়গায় ঘুরে বেড়ায় পাহাড়ি পশুরা। কিছুকিছু জঙ্গলও রয়েছে যেখান থেকে চলাফেরা করা দায় হয়ে ওঠে গাড়ি চালকদের। তবে সাত সকালে মাঝরাস্তায় চিতা বাঘের উপদ্রব। কালীপুজোর পরের দিন সকালবেলা পংখাবাড়ি-কার্শিয়াং রোডে দেখা মিলল চিতা বাঘের। সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে চালকদের।
সূত্রের খবর , সকাল ১১:৩০ মিনিট নাগাদ সাত ঘুমটির কাছে চিতা বাঘ ঘুরে বেড়াতে দেখা যায়। পাশের জঙ্গলে থেকেই বেরিয়ে এসেছে। রাস্তা পার করতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পায় বাঘটি। স্থানীয় প্রশাসন সহ বন দফতরের তরফ থেকে চালকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। চালকরা এইসমস্ত পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত থাকলেও যাত্রীরা আতঙ্কিত হতে পারেন। তাই চালকদের আগেভাগেই সতর্ক করে দেওয়া হয়েছে।
জঙ্গল থেকে মূলত বাইরে বেরিয়ে ঘোরাফেরা করে বাঘেরা। তবে দ্রুতগামী গাড়ির ভয়ে তারাও খুব যে উপদ্রব করে তা নয়। অনেক সময় আক্রমণ করে আবার কিছু সময় নিজেরাই গাড়ির ভয়ে চলে যায়। রাস্তায় অবাধ বিচরণ করে তারা। তবে কোনরকম ঝুঁকি না নিয়ে আগে থেকেই প্রশাসনের তরফে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। ওই রাস্তা থেকে যাতায়াত করা গাড়িগুলির উদ্যেশ্যে সাবধানতার বার্তা প্রদান করা হয়েছে।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের