নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শারদীয়ার উৎসব শেষে রাজ্য নির্বাচন কমিশন SIR কার্যক্রমে তৎপরতা দেখাচ্ছে। বর্তমানে কি কি নথি প্রয়োজন তা নিয়ে প্রশ্ন ও বিতর্ক উঠেছে। নির্বাচনী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুজোর পর বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, ফের SIR নিয়ে চর্চা তুঙ্গে। একদিকে যখন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয় নিয়ে শাসক - বিরোধী চর্চা তুঙ্গে তখনই রাজ্যের পক্ষ থেকে এই SIR নিয়ে কার্যক্রম শুরুর বন্দোবস্ত করা হচ্ছে। এদিকে, এখনও নির্বাচন কমিশনের সিইও ও ডেপুটি সিইও পদে নিয়োগ সম্পন্ন হয়নি। রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যেই অতিরিক্ত ডেপুটি সিইও পদে নিয়োগের জন্য নাম পাঠানো হয়েছে। রাজ্যের পাঠানো নামের মধ্যে থেকেই এই পদের প্রার্থী নির্বাচিত হবে বলেই নির্বাচন সূত্রে খবর।
কমিশন সূত্রে জানা গেছে , দীপাবলির পর থেকে রাজ্য জুড়ে সমস্ত ইমপ্লিমেন্টেশন শুরু হবে। নোটিফিকেশন জারি হলে স্পষ্ট হবে, ভোটারদের জন্য কোন কোন নথি আবশ্যক হবে। নির্বাচনী প্রক্রিয়াকে কার্যকর করার জন্য রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের সমন্বয় অব্যাহত রয়েছে।
যদিও SIR নিয়ে স্পষ্ট অবস্থান শাসক দলের। এই প্রসঙ্গে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য জানান, ' SIR নিয়ে শুরু থেকেই আমাদের অবস্থান একই ছিল। ভোটার তালিকা থেকে একজনেরও নাম বাদ দেওয়া যাবে না সেটা খুবই স্পষ্ট। বিরোধীরা বারবার নিজেদের ক্ষমতার অপব্যবহার করতে চাইছে কিন্তু সেটা কখনোই হবে না। মানুষ নির্বাচন প্রার্থীদের বেছে নেয়, নির্বাচন প্রার্থীরা মানুষকে বাছতে পারে না।'
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের