নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোট মিটতেই বিজেপির ২ যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এলাকায়। বর্তমানে আক্রান্তরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পরিস্থিতি সামাল দিতে ওই অঞ্চলে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অভিযোগ, এদিন রাতে থানা থেকে ১৭ নম্বর ওয়ার্ডের একটি মাঠের দিকে যাচ্ছিলেন দুই যুবক। সেই সময় আচমকা কিছু দুষ্কৃতী তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই দুই যুবক। তাদের আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওয়ার্ডের কাউন্সিলর-সহ দলের কর্মীরা।
আহতদের উদ্ধার করে প্রথমে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। আক্রান্তদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই আক্রমণ। বিরোধী দল করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর এই নৃশংস হামলা চালিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।
কাউন্সিলর দীপঙ্কর সাহা জানান, 'ভোট শেষে এজেন্টদের কাছ থেকে তথ্য নেওয়ার কাজ চলছিল। সেই সময় খবর আসে যে এলাকায় একজনকে মারধর করা হচ্ছে। তড়িঘড়ি সেখানে পৌঁছে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের গাড়িতে করেই আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা এই ঘটনার পেছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের