নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপজয়ী ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিদেশের টি টোয়েন্টি লিগগুলিতে খেলার কথা ভাবলেও এখনও তা সম্ভব হয়ে ওঠেনি। এরই মাঝে ১৬ই ডিসেম্বর আইপিএলের নিলাম। সবকিছুর। মাঝে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় সানি লিওনির ছবি পোস্ট করলেন অশ্বিন। সঙ্গে দিয়েছেন ভাইরাল ক্যাপশন। এরপর হঠাৎই চর্চার শিরোনামে উঠে এসেছেন বিশ্বকাপজয়ী ভারতীয় স্পিনার।
সোশ্যাল মিডিয়ায় সানি লিওনির ছবি পোস্ট করেছেন অশ্বিন। পাশে রয়েছে একটি গলির ছবি। সঙ্গে আবার নজরদারির ইমোজি।আসলে এই পোস্ট হেয়ালির। আইপিএলের নিলাম নিয়ে বোঝাতে চেয়েছেন প্রাক্তন স্পিনার। আসলে আইপিএলের নিলাম নিয়েই এই পোস্ট অশ্বিনের। অভিনেত্রীর পুরো নাম থেকে ‘সানি’ শব্দটি নেওয়া যাক। পাশে একটি গলির ছবি। তামিলে গলিকে বলা হয়, ‘সাঁধু’। অর্থাৎ সানি সাঁধু। উপরে ক্যাপশনে রয়েছে ‘নজরদারি’র ইমোজি। যার অর্থ সানি সাঁধুর উপর নজর রয়েছে অশ্বিনের। আইপিএলের নিলামে নাম রয়েছে তার।
আগামী ১৬ই ডিসেম্বর আইপিএলের নিলাম। স্লট রয়েছে ৭৭ টি। যার মধ্যে বিদেশীদের সংখ্যা ৩১ টি। ৩৫০ জন খেলোয়াড়কে নিয়ে চলবে টানাটানির খেলা। ভারতীয়দের মধ্যে তালিকায় রয়েছে সানি সাঁধু। সৈয়দ মুস্তক আলিতে অভিষেক হয়েছে তার। তাকেই হয়তো দেখতে চাইছেন আইপিএলে। ৪০ লক্ষ টাকার ন্যূনতম মূল্যে রয়েছেন তিনি।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের