নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বুধবার ৪৩ টি সাংগঠনিক জেলার ইনচার্জদের নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু সেই তালিকায় নাম নেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কৌস্তভ বাগচী, সজল ঘোষ ও শঙ্কুদেব পণ্ডা কিংবা তরুণজ্যোতি তেওয়ারিরা। রাজ্য কমিটির পর ইনচার্জের তালিকা থেকেও ব্রাত্য তাঁরা। ইনচার্জদের তালিকায় স্থান শমীক ঘনিষ্ঠদের।
জেলার ইনচার্জদের ঘোষিত তালিকা অনুযায়ী, কোচবিহার ও শিলিগুড়ির দায়িত্ব দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিয়া ও কোচবিহারের প্রাত্তন সাংসদ নিশীথ প্রামাণিককে। দক্ষিণ কলকাতার দায়িত্বে বর্ষীয়ান নেতা তাপস রায়, বারাকপুরের দায়িত্বে রাজ্যের সহ সভাপতি প্রবাল রাহা, বসিরহাটের দায়িত্বে রয়েছেন রাজ্য সহ সভানেত্রী দেবশ্রী চৌধুরী। শ্রীরামপুর ও হুগলির দায়িত্বে তনুজা চক্রবর্তী ও ভাস্কর ভট্টাচার্য।
মেদিনীপুর সাংগঠনিক জেলার দায়িত্বে বর্ষীয়ান নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, যাদবপুরে শীলভদ্র দত্ত, ডায়মন্ড হারবারে প্রসেনজিৎ ভৌমিক, উত্তর কলকাতায় তাপস মিত্র, কলকাতা উত্তর শহরতলিতে রাজ্য সহ সভাপতি সঞ্জয় সিং, বনগাঁয় রাজ্য সহ সভাপতি অমিতাভ রায়, তমলুকে অনুপম মল্লিক, কাঁথিতে গৌরিশংকর অধিকারী, বীরভূমে সন্দীপ নন্দীকে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। এঁদের অধিকাংশ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের