নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ব্যারাকপুর লোকসভা এলাকায় শুরু হল বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’। কাঁচরাপাড়ার কাঁপা মোড় থেকে যাত্রা শুরু হয়ে নৈহাটি ও আশপাশের এলাকা ঘুরে মীরা বাগান মাঠে পৌঁছায় রথযাত্রা। এদিনের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
রবিবার বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার অংশ হিসেবে সুসজ্জিত রথ ও গাড়ির বহর নিয়ে কর্মী-সমর্থকদের মিছিল ব্যারাকপুর লোকসভা এলাকায় প্রবেশ করে। কাঁচরাপাড়ার কাঁপা মোড় থেকে শুরু হওয়া এই যাত্রা নৈহাটির বড়দা ব্রিজে পৌঁছায়। সেখানে সংকল্প যাত্রায় অংশ নেয় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এরপর রথযাত্রা এগিয়ে মীরা বাগান মাঠে পৌঁছায়, যেখানে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অনুরাগ ঠাকুর রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন।
রাষ্ট্রপতির বঙ্গ সফর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে অনুরাগ ঠাকুর বলেন, ' বাংলার মাটিতে ভারতের প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি এমনকি রাজ্যের রাজ্যপালকে সম্মান করা হয় না। এখানে সাংবিধানিক পদকে অসম্মান করা হয় আর অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিমদের সম্মান করা হয়। বিজেপি আসলে এই অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হবে আর ডিলিট করা হবে। একজন আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতিকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী।'
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ' এখানে দুর্নীতির কমিশন চলছে। ৮ হাজার স্কুল বন্ধ হয়ে আছে। কোনো শিল্প, চাকরি নেই বাংলায়। বিজেপি আসলে বাংলায় শিল্প আসবে। সপ্তম পে কমিশন শুরু করবে বিজেপি। কাটমানি কমিশন বন্ধ করা হবে।'
রাষ্ট্রপতির বঙ্গ সফর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ' একজন রাষ্ট্রপতির সভাস্থল বারবার পরির্বতন করা আর এটা বলা যে এই ব্যাপারে সে কিছু জানেই না। এটা খুবই স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে এবং ষড়যন্ত্র করা হচ্ছে। উনার এত ছটফটানি এতো উদ্বেগই বলে দিচ্ছে এবার বাংলায় মমতার সরকার শেষ হয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা