নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - খবর সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার ঘটনায় অবশেষে পুলিশের জালে দুই অভিযুক্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুর শহরে। ধৃতদের নাম সুদীপ শিট, চন্ডী বাগদী। যদিও এর সঙ্গে যুক্ত এক যুবক এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত ১৮ ডিসেম্বর রাতে বিষ্ণুপুর শহরের বাইপাস এলাকায় ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাংবাদিকরা। সেই সময় তিনজন উত্তেজিত যুবক আচমকা চড়াও হয়ে তাঁদের মারধর, হেনস্থা করে।

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তৎক্ষণাৎ কার্যকর পদক্ষেপ নেয়নি তাঁরা। পরদিন বিষয়টি লিখিত আকারে থানায় জানান সাংবাদিকরা। তদন্তের ভিত্তিতে প্রায় ১৮ দিন পর গোপালপুর এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
এ প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানান, 'সাংবাদিকরা ভিডিও করছিলেন, ছবি তুলছিলেন। তখনই হঠাৎ তিনজন যুবক এসে তাঁদের উত্তেজিত করতে থাকে। এমনকি মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করেছিল। আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এখন বাকি অভিযুক্ত ধরা পড়লেই স্বস্তি ফিরবে'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের