নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় বিদ্ধস্ত মুর্শিদাবাদ। অন্যান্য জেলার থেকে অনেক বেশি বোমা উদ্ধার করা হচ্ছে সেখানে। এক সপ্তাহ কাটেনি পরপর দুই জায়গা থেকে বিস্ফোরক পাওয়া গেছে। বুধবার ফের সেই একই ঘটনা। উদ্ধার হল ১৬ টি তাজা বোমা।
সূত্রের খবর , মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি গ্রাম পঞ্চায়েতের চুনশহর গ্রাম থেকে ৯ টি সহ সালু গ্রাম পঞ্চায়েতের গুলহাটিয়া গ্রামের কয়েততলা পাড় থেকে ৭ টি বোমা পাওয়া যায়। দুই জায়গার ক্ষেত্রেই স্থানীয়রা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরে। এরপর পুলিশে খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় তারা। গিয়ে পুরো জায়গাটা ঘিরে দেওয়া হয়। গ্রামবাসীদের সেই জায়গার ধারেকাছে যেতে বারণ করে পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশের তরফে বোম্ব স্কোয়াডে খবর দেওয়া হলে তারা এসে ১৬ টি বোমাই নিষ্ক্রিয় করে। ঘটনায় প্রাথমিকভাবে স্বস্তি পেলেও আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক স্থানীয় এই প্রসঙ্গে জানিয়েছেন , "দিনের পর দিন এইভাবে বোমা উদ্ধার হতে থাকলে আমরা কোনভাবেই নিজেদের সুরক্ষিত বলে মনে করছিনা। যেকোনওদিন একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর মধ্যে বড় কোনো ষড়যন্ত্র আছে। নাহলে একই জায়গা থেকে কিভাবে বারবার বোমা উদ্ধার হয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের