নিজস্ব প্রতিনিধি , কাসাব্লাঙ্কা - দীর্ঘ আট বছর পর ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল পিরামিডের দেশ মিশর। জিবুতিকে হারিয়ে আফ্রিকা অঞ্চলের 'এ' গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল মহম্মদ সালাহর দেশ। ৩-০ গোলে জয় ছিনিয়ে সর্বোচ্চ মঞ্চে পৌঁছে গেল তারা। কাসাব্লাঙ্কায় জোড়া গোল করলেন মহম্মদ সালাহ।
এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল মিশর। বাছাইপর্বে এখন তাদের পয়েন্ট ৯ ম্যাচে ২৩। জোড়া গোল করে দেশকে বিশ্বকাপে তুলেছেন ঠিকই , আবার ব্যক্তিগত সাফল্যও পেয়েছেন। বিশ্বকাপ কোয়ালিফায়ারে ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষস্থানে রয়েছেন সালাহ।
৮ মিনিটেই জিজোর ক্রস থেকে গোল করে মিশরকে এগিয়ে দেন ইব্রাহিম আদেল। ১৪ মিনিটে অসাধারণ থ্রু থেকে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ৮৪ মিনিটে মিশরের হয়ে জয়সূচক করেন তিনি। এই জয়ের ফলে আফ্রিকা থেকে মরক্কো ও তিউনিশার পর তৃতীয় দল হিসাবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল মিশর। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে দেখা গিয়েছিল 'ফারাও'দের। ২০২৬ বিশ্বকাপে ১৯তম দল হিসাবে যোগ্যতা অর্জন করল মিশর।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের