নিজস্ব প্রতিনিধি , আসানসোল - প্রথম দফার ভোট মিটতেই রক্তাক্ত বাংলার রাজনীতি। কংগ্রেস কর্মীর খুনের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস।
শুক্রবার রাতে আসানসোল উত্তর বিধানসভা এলাকার বাসিন্দা দেবদীপ চট্টোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ ওঠে। কংগ্রেসের দাবি, বাড়ি ফেরার পথে আচমকাই কিছু লোক তার গাড়ি ঘিরে ধরে। এরপরেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুণ্ডি।
ঘটনার পর শনিবার সকালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বিরোধী শিবিরের দাবি, এটি ভোট পরবর্তী হিংসার প্রথম বলি। কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ বলেন, ' আমি যে আবাসনে থাকি, সেখানেই দেবদীপ থাকে। আবাসনের সকলের মতো ও আমার হয়ে প্রচার করেছিল। শুক্রবার রাতে স্ত্রী, বাচ্চাকে নিয়ে গাড়িতে ফিরছিল। একদল দুষ্কৃতী পথ আটকায়। আমার নাম শুনেই ওরা রেগে গিয়ে ওকে মারতে থাকে। লাথি, ঘুসি মারতে মারতে মাটিতে ফেলে দেয়। তাতে ও মারা যায়। এরা সব তৃণমূলের পোষা গুন্ডা।'
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক শিবির। দলের নেতা ভি শিবদাসন দাশু বলেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একইসঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে শাসকদল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের