নিজস্ব প্রতিনিধি, মুম্বই - আনকোরা দুটি মুখ নিয়ে বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে সইয়ারা। অহান পান্ডে ও অনিত পদ্দা অভিনীত এই ছবি ভীষণই পছন্দ করেছেন চলচ্চিত্রপ্রেমী মানুষেরা। বড় পর্দায় তাদের রসায়ন ভীষণই প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। সমাজমাধ্যমে ছবির প্রতিক্রিয়ার ঝড় বইয়ে দিয়েছেন তারা। বহু অভিনেতা অভিনেত্রীরাও এই ছবির প্রশংসা করেছেন। গানগুলি মন ছুঁয়ে গেছে সকলের। এই ছবিকে বহু পুরোনো ছবির সঙ্গেও তুলনা করছেন চলচ্চিত্রপ্রেমী মানুষেরা। অহান ও অনীত বুঝিয়ে দিয়েছেন অভিনয় ফুটিয়ে তুললে যেকোনো ছবি সঠিক মর্যাদা পাবে। এই প্রশংসার মাঝেই শাহরুখ খানের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সইয়ারা খ্যাত বরুণ বাদোলা।
অনেকেই এই ছবিকে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘কহো না পেয়ার হ্যায়’-এর মতো ছবির সঙ্গে তুলনা করেছেন। মোহিত সুরি পরিচালিত এই ছবি বক্স অফিসে ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবির সাফল্যের পর অনেকেই বলেছেন তারকা অভিনেতা থাকলেই যে ছবি হিট হবে এমন ব্যাপার নয়। আর সাম্প্রতিক কালে তো এমন ব্যাপার একদমই নেই। বরুণ বাদোলা বলেছেন, "সইয়ারা প্রমাণ করে দিয়েছে যে ছবির সাফল্যের জন্য আর বড় তারকার দরকার নেই। কিন্তু সেটা সত্যি নয়। ‘জওয়ান’ ছবিতে অহান পান্ডে অভিনয় করুক না, ছবি হিট হবে না। আবার শাহরুখ যদি ‘সইয়ারা’ করত, তাহলে ছবি মুখ থুবড়ে পড়ত। এটাই তফাৎ।"
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের