নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তিনদিনের বঙ্গ সফরে এসে সংগঠন মজবুত করার বার্তা দিতে চাইলেও, রাজ্য বিজেপির অন্দরে আদি–নব্য দ্বন্দ্ব যেন আরও স্পষ্ট হয়ে উঠল শাহের উপস্থিতিতেই। শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠক হলেও তাতে জায়গা পেলেন না দলের বহু পুরনো নেতা। ফলে শাহর সফরেই ফের প্রকাশ্যে এল রাজ্য বিজেপির গোষ্ঠীকোন্দল।
সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছে রাত আটটা নাগাদ সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে সাংগঠনিক বৈঠকে যোগ দেন অমিত শাহ। কিন্তু দলের কোর কমিটির সদস্য হওয়া সত্ত্বেও সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। শুধু তাই নয়, মঙ্গলবার কোর কমিটি ও রাজ্য পদাধিকারীদের বৈঠকেও তাকে ডাকা হয়নি বলেই জানা গেছে।
দলের অন্দরের খবর অনুযায়ী, শাহর সফরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক থেকেও বাদ পড়েছেন বহু প্রবীণ ও আদি নেতারা। নতুন রাজ্য কমিটি ঘোষণার সম্ভাবনা থাকলেও তা এদিন বাস্তবায়িত হয়নি। ফলে ক্ষমতাসীন নব্য শিবিরের নেতারাই কার্যত এই সফরে অমিত শাহকে ঘিরে রাখছেন বলে অভিযোগ উঠেছে দলের অন্দরেই।
সায়েন্স সিটি কিংবা হোটেলের বৈঠকগুলিতে বেছে নেওয়া প্রতিনিধিদেরই রাখা হচ্ছে। যাতে আদি নেতৃত্ব দল পরিচালনা নিয়ে কোনও ক্ষোভ বা অসন্তোষ সরাসরি অমিত শাহর সামনে তুলে ধরতে না পারেন। এতে করে দলের দীর্ঘদিনের কর্মী ও বিক্ষুব্ধ অংশের মধ্যে আরও অসন্তোষ বাড়ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা