নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাহারা ইন্ডিয়ার বহুল বিতর্কিত দুর্নীতি মামলায় নয়া মোড়। বিনিয়োগ প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হলেন সংস্থারই কর্তা ওমপ্রকাশ শ্রীবাস্তব। ইডির অভিযোগ, আমানতকারীদের থেকে সংগ্রহ করা বিপুল অর্থের একটি বড় অংশ বেআইনি ভাবে তার হাত ঘুরে বিভিন্ন সংস্থায় সরানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে আসেন ওমপ্রকাশ শ্রীবাস্তব। টানা জেরা চলার পর তদন্তে অসহযোগিতা ও অসংগতিপূর্ণ বয়ানের অভিযোগে তাকে গ্রেফতার করে ইডি। সাহারা ইন্ডিয়ার বিরুদ্ধে আগেই ওঠে ১.৭৯ লক্ষ কোটি টাকার বহুমাত্রিক দুর্নীতির অভিযোগ। আমানতকারীদের মোটা ফেরতের আশ্বাস দিয়েও প্রতিশ্রুতি রক্ষা না করায় শুরু হয় বিস্তৃত তদন্ত।
ইডির দাবি, আমানতকারীদের জমা টাকার মধ্যে অন্তত ৭৫০ কোটি টাকা তিন কর্তার মধ্যে ভাগ হয়েছিল। তার মধ্যে ১৫০ কোটি সরাসরি গিয়েছিল ওমপ্রকাশ শ্রীবাস্তবের কাছে। শুধু তাই নয়, সাহারায় কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন সাইফুন ও সহযোগী সংস্থার মাধ্যমে বিপুল অর্থ স্থানান্তর করা হয়েছে বলেও অভিযোগ। এই বেআইনি অর্থ আদানপ্রদানের ফলে প্রায় ১৫০ কোটি টাকার মুনাফা লাভ করেন তিনি।
গ্রেফতারের পর বৃহস্পতিবারই তাকে ইডির আদালতে পেশ করা হয়। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, 'সত্য গোপন ও তদন্তে বাধার সৃষ্টি করছেন অভিযুক্ত। সম্পূর্ণ অর্থপথ অনুসন্ধানের জন্য তাকে অন্তত ১৪ দিনের হেফাজত প্রয়োজন।' ওমপ্রকাশ শ্রীবাস্তব অবসর নেওয়ার পর অন্য সংস্থায় যুক্ত হলেও তার বিরুদ্ধে পুরনো আর্থিক তছরুপের অভিযোগ থেকেই যায়।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের