নিজস্ব প্রতিনিধি , মালদহ - একদিকে যখন SIR নিয়ে তোলপাড় রাজ্য। তখন সাধারণ মানুষের সমস্যার সমাধানে এগিয়ে এল বিজেপি। সোমবার বামনগোলার পাকুয়াহাটে আনুষ্ঠানিকভাবে খোলা হল CAA ক্যাম্প। ফিতে কেটে ক্যাম্পের উদ্বোধন করেন উত্তর মালদহের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনীয়া।
সূত্রের খবর, রাজ্য জুড়ে চালু হয়েছে SIR প্রক্রিয়া। আর এই SIR আতঙ্কে একের পর এক মানুষের মৃত্যুর ঘটনাও সামনে আসছে। পানিহাটি, বীরভূম, ডানকুনি ভোটার তালিকায় নাম না থাকার আশঙ্কায় রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে। এই নিয়ে রাজনৈতিক মহলেও তরজা তুঙ্গে। শাসক দলের পক্ষ থেকে মৃত্যুর জন্য একাধিকবার বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে। আর তাই এবার সাধারণ মানুষের সুবিধার্থে বিজেপির পক্ষ থেকে খোলা হল CAA ক্যাম্প। সোমবার পাকুয়াহাটে বিজেপির পার্টি অফিসে এক সরল কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল নতুন সিএএ ক্যাম্পের।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনীয়া। তিনি বলেন, ' সাধারণ মানুষের জন্য এই CAA ক্যাম্প ও পার্টি অফিস উদ্বোধন করা হল। প্রশাসন যেভাবে মানুষকে ভয় দেখাচ্ছে নাম বাদ যাওয়ার সেসব কিছুই হবে না। Citizen Ammendment Act মানুষকে নাগরিকত্ব দেবে। সাধারণ মানুষ তাদের সমস্ত রকমের সমস্যার জন্য এখানে আসতে পারবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের