নিজস্ব প্রতিনিধি , জুরিখ - ১৪০ কোটির ভারত এখনও অপেক্ষায়। এদিকে সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যা নিয়েই বাজিমাত করল আফ্রিকার দ্বীপরাষ্ট্র। ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল কেপ ভার্দে। ৩-০ গোলে ইসোয়াতিনিকে হারাতেই বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল তারা। আইসল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল কেপ ভার্দে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ডেইলন লিভ্রামেন্টো, উইলি সেমেদো ও স্টপিরা গোল করেন। খেলা শেষ হতেই কেপ ভার্দের রাজধানী প্রাইয়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রাস্তায় নেমে গান বাজনা শুরু করে দেন তারা। এর আগে কখনও এত বড় সাফল্য পায়নি তারা। আটবার বিশ্বকাপ খেলা ক্যামেরুনকে পিছনে ফেলে দিল কেপ ভার্দে।
১৯৭৫ সালে স্বাধীনতা লাভ করে কেপ ভার্দে। ২০০২ সালে প্রথম বার তারা বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে খেলে। এরপর থেকে ধারাবাহিক ভাবে তাদের অগ্রগতি হয়েছে। ২০১৩ এবং ২০২৩ সালে আফ্রিকা কাপ অফ নেশনস-এর কোয়ার্টার ফাইনালে ওঠে কেপ ভার্দে। স্বাধীতার ৫০ বছরে এই বিরাট সাফল্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
কেপ ভার্দের জনসংখ্যা কলকাতার জনসংখ্যার ন’ভাগের এক ভাগ। মোট আয়তনে পশ্চিমবঙ্গের ২২ ভাগের এক ভাগ। এই নামমাত্র জনসংখ্যা নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাওয়াটা সত্যিই অবাক করা। কোচ পেদ্রো ব্রিটো বলেন, "দেশের মানুষদের এই আনন্দ দেওয়াটা বিরাট ব্যাপার। এটা কেপ ভার্দের সকল জনগণের জয়। যাঁরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, এই জয় তাঁদের জন্য।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের