নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বাংলাদেশের সমস্ত চেষ্টা ব্যর্থ করে অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ খেতাবের স্বাদ পেল ভারত। নির্ধারিত সময় নয় , ট্রাইবেকারে গিয়ে হয় ম্যাচের ফয়সালা। ভারতীয় ফুটবলের অধঃপতনের সময় হঠাৎই জয় পেল ছোটরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ ব্যবধানে। এরপর ট্রাইবেকারে ৪-১ ব্যবধানে জিতে শিরোপা জিতল ভারত। এই নিয়ে টানা দু’বছর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারত।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলা শুরু করেছিল বাংলাদেশ। দ্রুত গোল তোলার প্রচেষ্ঠায় ছিল তারা। তবে খেলার বিপরীতে গিয়ে গোল করে ভারত। ৪ মিনিটের মাথায় গোল করে টিমকে এগিয়ে দেন গাংতে। বাঁ প্রান্ত থেকে বক্সে বল ভাসান গুনলেইবা। বাংলাদেশের ডিফেন্ডারদের গায়ে লেগে সেই বল পেয়ে যান গাংতে। গোল করতে ভুল করেননি তিনি। এরপর ২৫ মিনিটের মাথায় সমতা ফেরায় বাংলাদেশ। কর্নার থেকে বল পেয়ে দুরন্ত হেডে গোল করেন মহম্মদ মানিক। প্রথমার্ধের ৩৮ মিনিটে গুনলেইবা বল বাড়ান বক্সে। বল পেয়ে যান আজলান। কাট করে বাঁ পায়ে শট নিয়ে জালে জড়িয়ে দেন। প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানেই সাজঘরে ফেরে ভারত।
দ্বিতীয়ার্ধেও চাপ বাড়ায় বাংলাদেশ। ভারতীয় গোলরক্ষক বেশকিছু ভাল সেভও করেন। তবে ইনজুরি টাইমের ৭ মিনিটের মাথায় ভারতের বক্সে লং থ্রো করেন বাংলাদেশের এক ফুটবলার। বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ভারতীয় ডিফেন্ডাররা। জটলার মাঝে গোল করেন ইহশান হাবিব রিদুয়ান। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাংলাদেশের এক ফুটবলারের শট পোস্টে লাগে। আর এক ফুটবলারের শট বাঁচিয়ে দেন ভারতের গোলরক্ষক। তবে একটাও শট মিস করেনি ভারত। ৪-১ ফলে শেষে জয় পায় তারা। এই নিয়ে সপ্তমবার এই খেতাবের স্বাদ পেল ভারত।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের