নিজস্ব প্রতিনিধি , মুম্বই - পার্থে হয়নি ঠিকই , তবে যে পরিশ্রম গত কয়েক মাস ধরে করা হয়েছে তার সুফল পেয়েছেন দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে। একটিতে অর্ধ শতরান , একটিতে শতরান। সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভাল খেলেছেন রোহিত শর্মা। অনবদ্য ব্যাটিং করেছেন। ৩ ম্যাচে করেছে ২০২ রান। ফলস্বরূপ গম্ভীরের থেকে সেরার পুরস্কার সহ প্রশংসা পেয়েছেন তিনি।
অজিভূমিতে মান বাঁচাতে শেষ ম্যাচে এই জয় দরকার ছিল যা এনে দিয়েছেন রোহিত বিরাট। ভীষণই ভাল ব্যাটিং করেছেন দু'জন। বিশেষত রোহিত শর্মা। সিরিজের ইমপ্যাক্ট প্লেয়ার হয়েছেন রোহিত। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লি রু। গম্ভীর বলেছেন, "ব্যাট করার সময় শুভমন ও রোহিতের শুরুটা দারুণ হয়। ওরা ভিত তৈরি করেছিল। তবে শুভমন আউট হয়ে যাওয়ার পর রোহিত ও কোহলির জুটি অসাধারণ ছিল।ওরা দারুণভাবে খেলা শেষ করেছে। রোহিতের কথা আলাদা করে বলতেই হবে। ও শতরান করেছে। তবে সব থেকে ভাল, ওরা খেলা শেষ করেছে। রান তাড়া করতে নেমে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
এই ম্যাচে আমরা নেমেছিলাম বিশেষ কিছু করার জন্য। আমরা মরিয়া ছিলাম। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সেটা দিয়েছি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব ক্ষেত্রে দাপট দেখিয়েছি। বোলারেরা দুর্দান্ত বল করেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার শুরুটা যে ভাবে হয়েছিল। ১০ ওভারে ৬৩ রান করেছিল। সেখান থেকে ওদের ২৩৬ রানে আটকে রাখা মুখের কথা নয়।"
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের