নিজস্ব প্রতিনিধি , মুম্বই - টেস্ট ক্রিকেটের অন্যতম সফল দল ভারত। ২০২১ , ২০২৩ টেস্ট বিশ্বকাপে ফাইনালে হারতে হয়েছে ঠিকই তবে অসামান্য ক্রিকেট খেলেছেন বিরাট কোহলিরা। যদিও লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। এবার টেস্ট দলে নতুন এক্স ফ্যাক্টরের নাম ঘোষণা করলেন প্রাক্তন ভারতীয় কোচ তথা লেগ স্পিনার অনিল কুম্বলে।
কুম্বলের মতে কুলদীপ যাদব হতে পারেন লাল বলের ক্রিকেট ভারতের অন্যতম অস্ত্র। তিনি বলেছেন, "আমি মনে করি টেস্ট দলে থাকা উচিত কুলদীপের। দুই ইনিংস মিলিয়ে ২০ উইকেট নিতে গেলে ওর মতো বোলারকে দলে নেওয়া প্রয়োজন। ভারতীয় দলে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলরা রয়েছেন। আমার মতে, কুলদীপ কিন্তু এক্স ফ্যাক্টর হতে পারে।"
কুম্বলে আরও বলেছেন, "আমি কুলদীপকে প্রথম একাদশে এক নম্বর বোলার হিসাবে দেখতে চাই। ওকে প্রথম এগারোয় সুযোগ দেওয়া নিয়ে কোনও দ্বিধা রাখা উচিত নয়। দলে অলরাউন্ডার, পেসার সবাই সুযোগ পাক। কিন্তু সেটা কুলদীপকে রেখেই করতে হবে।" উল্লেখ্য , এশিয়া কাপে অনবদ্য ছন্দে রয়েছেন কুলদীপ। আবার ইংল্যান্ড টেস্ট সিরিজে তার বাদ পড়া নিয়ে ভীষণই অবাক হয়েছেন কুম্বলে।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের