নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পরেই আমেরিকার তরফে ইরানের কাছে আসে হুমকিবার্তা। যেখানে জানানো হয় , হরমুজে তারাও নজরদারি চালাবে। এরপর পাল্টা হুমকি দেওয়া হয় ইরানের তরফে। তবে সেসব তোয়াক্কা না করে এবার জলপথে নামল ১৫ টি মার্কিন যুদ্ধজাহাজ। পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী ত্রিপোলিকেও। ফের মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘন কালো মেঘ।
সূত্রের খবর , হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে। যুদ্ধজাহাজগুলির পাশাপাশি ইউএসএস ত্রিপোলিকে মোতায়েন করা হয়েছে। বিমানবাহী রণতরীতে রয়েছে F-35B, লাইটনিং ২ স্টিলথ ফাইটার জেট, MV-22, অসপ্রে বিমান ও একাধিক হেলিকপ্টার।
মার্কিন সেন্ট্রাল কমান্ড ফোর্সের তরফে জানানো হয়েছে , ইউএসএস ত্রিপোলিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রয়োজনে সেখান থেকে ২০টির বেশি F-35 জেট পরিচালনা করা যায়। ইরানে অবৈধভাবে শুল্ক দেওয়ার বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিল আমেরিকা। তারা জানিয়েছিল , সেসমস্ত জাহজকে দেখলেই আটক করা হবে। এমনকি হরমুজ তারা উন্মুক্ত করেই ছাড়বে। শুধু তাই নয় , শান্তি চুক্তি নিয়ে মাথাব্যথাও ছিল না মার্কিন প্রেসিডেন্টের। তবে এবার সত্যিই জলযুদ্ধে নেমে পড়ল আমেরিকা।
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের