নিজস্ব প্রতিনিধি , মুম্বই - পর্দার রাম মানেই অরুণ গোভিল। রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়ালে রামের ভূমিকায় অরুণ গোভিলের অভিনয় আজও মন ছুঁয়ে যায় সকলের। আদিপুরুষ দেখার পর সেই অরুণ গোভিল বেজায় চটেছিলেন। জঘন্য , কার্টুন বলে কটাক্ষ করেছিলেন। রণবীরকে নিয়েও বিতর্ক কম হয়নি। তবে সেই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ রাম অরুণ তিথা মিরাটের বিজেপি সাংসদ।
রণবীরকে নিয়ে অভিনেতা বলেন , "রণবীর কাপুর অত্যন্ত দক্ষ একজন অভিনেতা। কঠোর পরিশ্রম করতে পারে। খুবই সংস্কারি। রণবীরের মধ্যে যে একধরণের নৈতিক সংস্কৃতিবোধ রয়েছে, সেটা আমি বহুবার লক্ষ্য করেছি। তাই আমি সম্পূর্ণ নিশ্চিত যে, ও নিজের সেরাটা দিয়েই রামের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করবে।"
হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে আসে রামায়ণের প্রথম ঝলক। পর্দায় রামের চরিত্রে ফুটিয়ে তুলতে মদ্যপান , মাংস ভক্ষণ ত্যাগ করেছিলেন। ঘণ্টার পর ঘণ্টা জিমে ঘাম ঝরিয়েছেন।গোড়া থেকেই রণবীর কাপুরের কাস্টিং ঘিরে চরম বিতর্ক! বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। প্রশ্ন উঠেছিল, ‘অ্যানিম্যাল’-এ নৃশংস চরিত্রে দেখার পর কাপুরনন্দনকে কীভাবে রামের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবে। তবে এবার দেখার বিষয় মুক্তির পর দর্শকমহলের প্রতিক্রিয়া ঠিক কেমন হয়।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের