নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যার রাজনৈতিক জীবনের সূচনা, সেই লড়াকু মনোভাব আজও অটুট। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে ফের একবার সংগ্রামের ডাক দিলেন তৃণমূল নেত্রী। রক্তচক্ষু, ধমক কিংবা অপশক্তির কাছে মাথা নত না করে আজীবন লড়াই চালিয়ে যাওয়ার বার্তাই উঠে এল তার বক্তব্যে।
বৃহস্পতিবার নিজের X হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলের প্রতিটি কর্মী ও সমর্থককে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেগঘন বার্তায় তিনি ফিরে যান দলের জন্মলগ্নে। লেখেন,' মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল।' মমতার কথায়, এই দীর্ঘ রাজনৈতিক যাত্রার মূল দিশা ছিল এবং আজও রয়েছে দেশমাতৃকার সম্মান, বাংলার সার্বিক উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা।
মুখ্যমন্ত্রী আরও লেখেন, দলের প্রতিটি কর্মী-সমর্থক আজও সেই আদর্শে অবিচল এবং তাদের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রীর করা পোস্টে শুধু স্মৃতিচারণ নয়, ছিল লড়াকু বার্তাও। কোনও রকম হুমকি বা রক্তচক্ষুর কাছে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়ে মমতা স্পষ্ট জানান, 'সাধারণ মানুষের পাশে থেকে লড়াইই তৃণমূলের রাজনীতির মূল চালিকাশক্তি।' তার কথায়, গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে কোনও অপশক্তিকে প্রশ্রয় দেওয়া হবে না।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের