নিজস্ব প্রতিনিধি , উদয়পুর - দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয় দেবারাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। আগামী ২৬ শে ফেব্রুয়ারি চারহাত এক হতে চলেছে তাদের। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাদের প্রাক বিবাহ অনুষ্ঠান।সোমবারই গন্তব্যে পৌঁছে গিয়েছেন হবু তারকাদম্পতি। বেশকিছু ভাইরাল হওয়া ছবিতেই বোঝা গেল এখন থেকেই রাজকীয়ভাবে শুরু হয়ে গেছে বিয়ে উদযাপনের অনুষ্ঠান।
সূত্রের খবর , রাজস্থানের এক হেরিটেজ প্যালেসে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর।উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই প্যালেস। ইতিমধ্যেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা একে একে বিয়ের আসরে যোগ দিতে শুরু করেছেন। বেশকিছু ছবিতে উদযাপনের আভাস পাওয়া গেছে। তবে দক্ষিণী আভিজাত্যের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা।
বেশকিছু ফাঁস হওয়া ছবিতে দেখা গেল , কখনও পাহাড় ঘেরা পুলের মাঝে সারি সারি গ্লাস আর তার সঙ্গে অতিথিরা জলকেলি করছেন। আবার নজর কেড়েছে নৈশভোজের টেবিলের সজ্জা। রকমারি ফুল-ফলে সুসজ্জিত হয়েছে নৈশ ভোজের আসর। বিয়ের আয়োজনের বিষয় প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়। ওয়েলকাম ড্রিংকে থাকবে নারকেল জল। এছাড়া বিয়ের তিনদিন খাবার পরিবেশন করা হবে কলাপাতায়। দক্ষিণ ভারতীয় বিয়েতে কলাপাতায় খাবার পরিবেশনের ঐতিহ্য বহু প্রজন্মের। সেই ঐতিহ্যই বজায় রাখছেন বিজয় - রশ্মিকা।
এরপর আগামী ৪ মার্চ হায়দরাবাদে বিজয়-রশ্মিকার হাইভোল্টেজ রিসেপশন পার্টি রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত। এই রিসেপশনে উপস্থিত থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও। এছাড়াও উপস্থিত থাকবেন সিনে দুনিয়ার আরও উজ্জ্বল তারকারা
অরিজিৎ লেখেন আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নতুন ছবির গানে ফিরছেন অরিজিৎ সিং
নিট ইউজি আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের