নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা সিনেমার অন্যতম দক্ষ অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। প্রতিটি চরিত্রে নিজের অভিনয়ের ছাপ রেখে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে তার অভিনয়ও দর্শকদের মন জয় করেছে। তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না, সেই প্রশ্নেরই উত্তর দিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চূর্ণী জানান, তার ছোট চুলই অনেক সময় কাজ পাওয়ার ক্ষেত্রে বড় কারণ হয়ে দাঁড়ায়। আগে তার বড় চুল ছিল। কিন্তু বারবার পরচুল ব্যবহার করার কারণে নিজের চুলের সমস্যা হচ্ছিল। সেই কারণেই তিনি চুল ছোট করে ফেলেন। এখন এই লুকই তার সবচেয়ে স্বস্তির জায়গা হয়ে উঠেছে।
চূর্ণীর কথায়, অনেক পরিচালক তাকে ছোট চুলে দেখেই নির্দিষ্ট ধরনের চরিত্রের জন্য ভাবেন। ফলে ঘরোয়া বা অন্য ধরনের চরিত্রের প্রস্তাব অনেক সময় তার কাছে পৌঁছায় না। তিনি বলেন, এর জন্য শুধুমাত্র পরিচালকদের দোষ দেওয়া ঠিক নয়। কারণ অনেকেই হয়তো তার বর্তমান লুকের বাইরে অন্য চরিত্রে তাকে কল্পনা করতে পারেন না।

অভিনেত্রী আরও জানান, এমন নয় যে তার কাছে প্রচুর ছবির প্রস্তাব আসে আর তিনি সব ফিরিয়ে দেন। কখনও ব্যক্তিগত বা অন্য কারণে কোনও কাজ করতে পারেন না, আবার অনেক সময় তার কাছেই কোনও প্রস্তাব আসে না। প্রসঙ্গত, আগামী ২৪ জুলাই মুক্তি পাবে উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘কাতুকুতু বুড়ো’। সেই ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়কে।
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা সম্প্রতি একটি পডকাস্টে এমন একটি মন্তব্য করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়
পোশাকশিল্পী গৌরব গুপ্ত তার নতুন ব্রাইডাল কালেকশন প্রকাশ করেন মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত এক ফ্যাশন শোয়ে
পরিবেশকর্মী, শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের চলমান আন্দোলনকে ঘিরে দেশজুড়ে যখন তুমুল আলোচনা চলছে, সেই সময়ই ভাইরাল হয়েছে অভিনেত্রী মান্নারা চোপড়ার একটি ভিডিও
অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মানহানিকর পোস্ট বা মন্তব্য প্রকাশে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে দিন্ডোশীর আদালত
গায়ক বিশাল দাদলানি একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেন , দেশের মানুষের এবার জেগে ওঠা উচিত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের