নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় কয়েক মাস আগে মন খারাপ হয় অরিজিৎ সিংয়ের অসংখ্য অনুরাগীর। অনেকেই ভেবেছেন, আর নতুন কোনও ছবিতে তার কণ্ঠ শোনা যাবে না। কিন্তু সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। নতুন এক বলিউড ছবির মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় এই গায়ক।

ছয় মাস আগে নতুন ছবিতে আর গান গাইবেন না বলে জানিয়েছেন জিয়াগঞ্জের শিল্পী অরিজিৎ সিং। তবে সেই সিদ্ধান্ত বদলে তিনি এবার ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’ এর জন্য একটি নতুন গান রেকর্ড করেছেন। জানা গেছে, ‘ইয়ে আওয়ারাপন’ নামে সেই গানটি ২১ জুলাই প্রকাশ হতে চলেছে। এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন তার ভক্তরা।
ছবির সঙ্গে যুক্ত সূত্র থেকে জানা গেছে, ইমরান হাশমির চরিত্রের আবেগকে ফুটিয়ে তুলতেই গানটি তৈরি করা হয়েছে। সেই কারণেই নির্মাতারা অরিজিৎ সিংয়ের কণ্ঠকেই বেছে নিয়েছেন। Vishesh Films এর সঙ্গে অরিজিতের সম্পর্কও বহু বছরের। তাই এই প্রত্যাবর্তনকে অনেকেই বিশেষ মুহূর্ত বলে মনে করছেন। দীর্ঘ বিরতির পর তার নতুন প্লেব্যাক নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
Vishesh Films এর ব্যানারে তৈরি ‘আওয়ারাপন ২’ ছবিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাবানা আজমিও। অতীতে এই প্রযোজনা সংস্থার একাধিক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। আগামী ১৪ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। আর তার আগেই নতুন গান ঘিরে বাড়ছে দর্শকদের অপেক্ষা।
অরিজিৎ লেখেন আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নিট ইউজি আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা সম্প্রতি একটি পডকাস্টে এমন একটি মন্তব্য করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের