নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি কর কাণ্ডের ভুক্তভোগী অভয়ার মা তথা বর্তমানে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন আরজে প্রিয়াঙ্কা। ভিডিওটি ঘিরে তাকে নানা কটাক্ষের শিকার হতে হয়। এরপর নিজের অবস্থান স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন তিনি। সেখানে জানান, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, নিজের মত প্রকাশ করার অধিকার তার রয়েছে।

পোস্টে প্রিয়াঙ্কা স্বীকার করেন, ভিডিওতে রত্না দেবনাথকে উদ্দেশ্য করে তার ভাষা কিছুটা কঠোর হয়েছিল,তার জন্য তিনি দুঃখিত। তবে তিনি স্পষ্ট করে দেন, তার বক্তব্যের মূল উদ্দেশ্য বদলায়নি। একজন জনপ্রতিনিধি হিসেবে নারী নির্যাতনের ঘটনাগুলিতে আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত বলেই তার মত।

এই প্রসঙ্গে তিনি বেহালা, বারুইপুরের দুই নারী নির্যাতনের ঘটনার উল্লেখ করেন। বেহালার ঘটনায় রত্না দেবনাথের মন্তব্য বারুইপুরের ঘটনায় তার প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা। তার দাবি, ভুক্তভোগী পরিবারগুলির পাশে দাড়ানো এবং দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা একজন বিধায়কের দায়িত্বের মধ্যেই পড়ে।

পোস্টের শেষে প্রিয়াঙ্কা লেখেন, আরজি কর আন্দোলনের সময় সবাই রত্না দেবনাথের পাশে দাঁড়িয়েছিলেন, তাই এখন সাধারণ মানুষও তাঁর কাছ থেকে একই ধরনের পাশে থাকার প্রত্যাশা করেন। পাশাপাশি, তাকে উদ্দেশ্য করে যারা 'দালাল', 'চটিচাটা', 'সেকু' বা 'মাকু' বলে কটাক্ষ করছেন, তাদেরও কড়া ভাষায় জবাব দেন তিনি। তার বক্তব্য, মত প্রকাশের অধিকারকে ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে দমিয়ে রাখা উচিত নয়।
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা সম্প্রতি একটি পডকাস্টে এমন একটি মন্তব্য করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়
পোশাকশিল্পী গৌরব গুপ্ত তার নতুন ব্রাইডাল কালেকশন প্রকাশ করেন মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত এক ফ্যাশন শোয়ে
পরিবেশকর্মী, শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের চলমান আন্দোলনকে ঘিরে দেশজুড়ে যখন তুমুল আলোচনা চলছে, সেই সময়ই ভাইরাল হয়েছে অভিনেত্রী মান্নারা চোপড়ার একটি ভিডিও
অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মানহানিকর পোস্ট বা মন্তব্য প্রকাশে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে দিন্ডোশীর আদালত
গায়ক বিশাল দাদলানি একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেন , দেশের মানুষের এবার জেগে ওঠা উচিত
তার উদ্দেশ্য কখনও অর্থ দাবি করা নয় , শুধু কৃতিত্ব চাওয়া
ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট সিজন ২-এর তৃতীয় পর্ব প্রকাশের পর প্রতিযোগী সাকশি ঝা-কে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে
সংগ্রাহকদের জন্য এল বিশেষ ভিনাইল সংস্করণ
সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন ঘিরে দেশজুড়ে আলোচনা আরও জোরদার হয়েছে
দীর্ঘ সাত মাস অপেক্ষার পর অবশেষে ২৩ জুলাই মুক্তি পাচ্ছে এইচ- ভিনোথ পরিচালিত বিজয়ের ছবি ‘জনা নায়াগন
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের