নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট ইউজি পরীক্ষার অনিয়মের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের আটকাতে পুলিশের লাঠিচার্জ আর টিয়ার গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে। ঘটনার একাধিক ছবি আর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। এরপর পুলিশের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ।

পুলিশেরা দাবি করেন, সোমবার বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে সুরক্ষিত এলাকায় ঢোকার চেষ্টা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের এই উদ্যোগ। এই ঘটনায় অন্তত ১১৮ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ ছাত্র ছাত্রীদের ওপর বিনা প্ররোচনায় বলপ্রয়োগ করা হয়েছে। যার জেরে বহু বিক্ষোভকারী আহত হয়েছেন। নিট ইউজি পরীক্ষার অনিয়মের প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই ঘটনার পর ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করেন অনুরাগ কাশ্যপ। তিনি লেখেন, উর্দি পরতে গিয়ে নিজের বিবেক বিক্রি করে দিতে হয়, তা তিনি জানতেন না। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, দেশের একজন পুলিশ কর্মীও কি ভুল নির্দেশ পালন করতে অস্বীকার করতে পারেন না ? তার এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর বহু নেটিজেন ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য পরিচালকের প্রশংসা করেন।

এদিকে আন্দোলনের মধ্যেই সিজেপির প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে। সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মৃত পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ আর সোনম ওয়াংচুকের মুক্তির দাবি জানানো হয়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ফলে এই ঘটনাকে ঘিরে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
অরিজিৎ লেখেন আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নতুন ছবির গানে ফিরছেন অরিজিৎ সিং
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা সম্প্রতি একটি পডকাস্টে এমন একটি মন্তব্য করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের