নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রায় ২০ বছর পর আগামী ১লা অগস্ট কলকাতায় আসছেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তার মধ্যেই ফেসবুকে পোস্ট করে বাম নেতাদের একাধিকের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন তসলিমা। নিজের কলকাতা সফর, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে একাধিক বক্তব্য তুলে ধরেছেন তিনি।

তসলিমার দাবি করেন, তাকে কোনও রাজনৈতিক দল কলকাতায় আনছে না। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণেই তিনি আসছেন। যে কোনও রাজ্যে গেলে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেছেন। তার অভিযোগ, একসময় তাকে পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করা হয়েছে। যারা সেই কাজ করেছে, তাদেরই অনেকে এখন তার কলকাতায় আসা নিয়ে নতুন করে সমালোচনা করছেন।

ফেসবুক পোস্টে লেখিকা আরও বলেন, তিনি মুসলিম সমাজে শিক্ষা, বিজ্ঞানমনস্কতা, নারী পুরুষের সমান অধিকার, আধুনিক চিন্তার প্রসার চান। কিন্তু এই মতের জন্যই তাকে বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কেরলে বাম সরকারের আমলেও তিনি নিরাপত্তা পেয়েছেন। তখন কেউ প্রশ্ন তোলেননি বলেও দাবি করেন তসলিমা।

এছাড়াও সাহিত্যিক হিসেবে তাকে অপমান, প্রাণনাশের হুমকি, নির্বাসনের মতো ঘটনারও উল্লেখ করেছেন তসলিমা নাসরিন। তার বক্তব্য, কোনও লেখকের কাজের বিচার পাঠক করবেন। কিন্তু মতের অমিলের কারণে কাউকে চুপ করিয়ে দেওয়া গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মের সমালোচনার অধিকার আর নিজের অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেন তসলিমা।
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা সম্প্রতি একটি পডকাস্টে এমন একটি মন্তব্য করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়
পোশাকশিল্পী গৌরব গুপ্ত তার নতুন ব্রাইডাল কালেকশন প্রকাশ করেন মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত এক ফ্যাশন শোয়ে
পরিবেশকর্মী, শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের চলমান আন্দোলনকে ঘিরে দেশজুড়ে যখন তুমুল আলোচনা চলছে, সেই সময়ই ভাইরাল হয়েছে অভিনেত্রী মান্নারা চোপড়ার একটি ভিডিও
অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মানহানিকর পোস্ট বা মন্তব্য প্রকাশে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে দিন্ডোশীর আদালত
গায়ক বিশাল দাদলানি একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেন , দেশের মানুষের এবার জেগে ওঠা উচিত
তার উদ্দেশ্য কখনও অর্থ দাবি করা নয় , শুধু কৃতিত্ব চাওয়া
ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট সিজন ২-এর তৃতীয় পর্ব প্রকাশের পর প্রতিযোগী সাকশি ঝা-কে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে
সংগ্রাহকদের জন্য এল বিশেষ ভিনাইল সংস্করণ
সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন ঘিরে দেশজুড়ে আলোচনা আরও জোরদার হয়েছে
দীর্ঘ সাত মাস অপেক্ষার পর অবশেষে ২৩ জুলাই মুক্তি পাচ্ছে এইচ- ভিনোথ পরিচালিত বিজয়ের ছবি ‘জনা নায়াগন
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের