নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা ছাত্র আন্দোলন নিয়ে যখন অনেক তারকাই নীরব, তখন প্রকাশ্যে প্রতিবাদ জানালেন গায়ক অরিজিৎ সিং। ইনস্টাগ্রামে তিনি ছাত্র-যুবদের সমর্থন করে দিল্লি পুলিশ সহ রাজনৈতিক নেতৃত্বের কড়া সমালোচনা করেন। তার পোস্ট দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

অরিজিৎ লেখেন, 'আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন। হ্যালো দিল্লি পুলিশ, আপনাদের লজ্জা করছে না, হ্যালো নেতা-মন্ত্রী! কী চলছে ভাই, নিজেদেরকে ভগবান ভেবে নিয়েছেন নাকি, সব কিছু মনে থাকবে সত্য।পরিবর্তনই চিরন্তন সত্য| তার এই বার্তাকে অনেকেই চলমান আন্দোলনের প্রতি স্পষ্ট সমর্থন হিসেবে দেখছেন।
শুধু এই পোস্টেই থেমে থাকেননি অরিজিৎ। আরও একটি পোস্টে তিনি শিক্ষামন্ত্রকের ইমেল আইডি শেয়ার করে সাধারণ মানুষকে সরকারের কাছে প্রশ্ন তোলার আহ্বান জানান। তিনি লেখেন, শিক্ষামন্ত্রকের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং দেশের তরুণদের অধিকারের দাবি তুলতে হবে। এর আগেও আরজি কর আন্দোলনের সময় প্রতিবাদী গান ‘আর কবে’র মাধ্যমে তিনি আলোচনায় এসেছিলেন।

প্রসঙ্গত, সোমবার দিল্লির যন্তর মন্তর থেকে সংসদের উদ্দেশে ‘চলো সংসদ’ কর্মসূচি শুরু করে সিজেপি। আন্দোলনকারীদের মূল দাবি, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কর্মসূচি ঘিরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। এদিকে সোনম ওয়াংচুক এখনও সদরজং হাসপাতালে অনশন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের উপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে তিনি অনশন না ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন।
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নতুন ছবির গানে ফিরছেন অরিজিৎ সিং
নিট ইউজি আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা সম্প্রতি একটি পডকাস্টে এমন একটি মন্তব্য করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের