নিজস্ব প্রতিনিধি , দিল্লি - যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সেখানে তিনি 'ককরোচ জনতা পার্টি'-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এক অনশনরত ডাক্তারি ছাত্রীর মাথায় স্নেহের হাত রেখে আশীর্বাদও করেন তিনি। শাবানার এই উপস্থিতি আন্দোলনকারীদের মনোবল আরও বাড়িয়ে দেয়।

নিট-সংক্রান্ত বিতর্কে ন্যায্য বিচারের দাবিতে বহু পড়ুয়া যন্তর মন্তরে অনশন করছেন। তাদের পাশে দাঁড়িয়ে শাবানা আজমি প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি মন দিয়ে শোনেন। তিনি শুধু সৌজন্য সাক্ষাৎ করেই ফিরে যাননি, বরং আন্দোলনস্থলে বেশ কিছু সময় কাটিয়ে শিক্ষার্থীদের সাহস জোগান। সেই মুহূর্তের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

অন্যদিকে, অভিনেতা প্রকাশ রাজও আন্দোলনের প্রতি সমর্থন জানান। যন্তর মন্তর থেকে ভিডিও পোস্ট করে তিনি বলেন, তিনি শিক্ষার্থীদের পাশে আছেন ,শেষ পর্যন্ত পরিস্থিতির দিকে নজর রাখবেন। নিজের পোস্টে তিনি লেখেন, দেশের তরুণ প্রজন্ম একটি মহৎ উদ্দেশ্যের জন্য লড়াই করছে। তার এই বার্তাও সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এর মধ্যেই পরিবেশকর্মী সোনম ওয়াংচুক জানান, নির্দিষ্ট তিনটি শর্ত পূরণ হলে তিনি অনশন প্রত্যাহার করতে রাজি। এর আগেও শাবানা আজমি সামাজিক মাধ্যমে সোনমকে অনশন ভাঙার আবেদন জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, দেশের জন্য সোনমের মতো মানুষের প্রয়োজন, তাই সুস্থ থেকে শিক্ষার্থীদের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া আরও বেশি জরুরি।
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা সম্প্রতি একটি পডকাস্টে এমন একটি মন্তব্য করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়
পোশাকশিল্পী গৌরব গুপ্ত তার নতুন ব্রাইডাল কালেকশন প্রকাশ করেন মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত এক ফ্যাশন শোয়ে
পরিবেশকর্মী, শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের চলমান আন্দোলনকে ঘিরে দেশজুড়ে যখন তুমুল আলোচনা চলছে, সেই সময়ই ভাইরাল হয়েছে অভিনেত্রী মান্নারা চোপড়ার একটি ভিডিও
অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মানহানিকর পোস্ট বা মন্তব্য প্রকাশে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে দিন্ডোশীর আদালত
গায়ক বিশাল দাদলানি একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেন , দেশের মানুষের এবার জেগে ওঠা উচিত
তার উদ্দেশ্য কখনও অর্থ দাবি করা নয় , শুধু কৃতিত্ব চাওয়া
ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট সিজন ২-এর তৃতীয় পর্ব প্রকাশের পর প্রতিযোগী সাকশি ঝা-কে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে
সংগ্রাহকদের জন্য এল বিশেষ ভিনাইল সংস্করণ
সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন ঘিরে দেশজুড়ে আলোচনা আরও জোরদার হয়েছে
দীর্ঘ সাত মাস অপেক্ষার পর অবশেষে ২৩ জুলাই মুক্তি পাচ্ছে এইচ- ভিনোথ পরিচালিত বিজয়ের ছবি ‘জনা নায়াগন
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের