নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - জিম্বাবোয়ের বিরুদ্ধে একপেশে লড়াইয়ে জয় পেয়েছে ভারত। ব্রায়ান বেনেট অসাধারণ খেলেও পাহাড় সমান রানের লক্ষ্যে দলকে জেতাতে পারেননি। তবে নিজেদের জয়ের সঙ্গে ঋণ ফিরিয়ে দিল ভারত। দক্ষিণ আফ্রিকা জয়ের পর ভারতের অঙ্ক যেমন সহজ হয়েছিল ঠিক তেমনই সূর্যদের জয়ের পর এবার মিলারদের শেষ চারের জায়গা পাকা। তাই দুপুরের ঋণ রাতেই মিটিয়ে দিল ভারত।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হয় ৪। দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট ২। ভারত জ়িম্বাবোয়েকে হারানোয় সূর্যকুমার যাদবদের পয়েন্টও দুই ম্যাচে ২। গ্রুপে সকলের নীচে থাকা জ়িম্বাবোয়ের পয়েন্ট দুই ম্যাচে শূন্য। গ্রুপ ১-এর চার দলেরই একটি করে ম্যাচ বাকি। শেষ ম্যাচে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে জিম্বাবোয়ে। যদি সেই ম্যাচ দক্ষিণ আফ্রিকা হারে তাহলে তাদের পয়েন্ট হবে তিন ম্যাচে ৪। জিম্বাবোয়ে ২ পয়েন্টের বেশি যেতে পারবে না। তাই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জয়ী দল সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে।
ওয়েস্ট ইন্ডিজ বা ভারতের মধ্যে কোনো একটি দল ৪ পয়েন্ট পাবেই। ম্যাচ ভেস্তে গেলেও হবে ৩ পয়েন্ট। তাই দক্ষিণ আফ্রিকাকে টপকানো মুশকিল। সেই অঙ্কেই শেষ চারে কোয়ালিফাই করল দক্ষিণ আফ্রিকা। এখন সব নজর ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের