6a6f5ce162125_Gallery_1785673845073
আগস্ট ০২, ২০২৬ রাত ০৮:৪০ IST

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা

নিজস্ব প্রতিনিধি , লন্ডন - কমনওয়েলথের মঞ্চে রুপো জয়ের পর এবার অন্য কারণে চর্চায় লভলিনা বরগোঁহাই। গ্লাসগোর একটি ভারতীয় রেস্তরাঁয় দেশের ভুল মানচিত্র দেখে প্রতিবাদ জানান অলিম্পিক পদকজয়ী এই বক্সার। ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া।

গ্লাসগোর 'মিস্টার সিংহ’স ইন্ডিয়া- দ্য হোম অফ কারি' নামে একটি রেস্তরাঁয় আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় দলের সদস্যদের। সেখানে খাবার শেষে হাত মোছার জন্য দেওয়া হয়েছিল ন্যাপকিন। সেই ন্যাপকিনেই ছাপা ছিল ভারতের মানচিত্র। অভিযোগ, ওই মানচিত্রে গোটা উত্তর-পূর্ব ভারতের অংশ বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি কাশ্মীরের একটি অংশও সেখানে ছিল না বলে দাবি। ঘটনাটি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন ২৮ বছর বয়সি লভলিনা।

তাঁর অভিযোগ, দেশের মানচিত্রে এমন ভুল কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের প্রতিটি রাজ্য ও অঞ্চল সমান গুরুত্বপূর্ণ। তাই সব জায়গায় দেশের সম্পূর্ণ ও সঠিক মানচিত্র ব্যবহার করা উচিত বলেও জানান তিনি। লভলিনার এই প্রতিবাদকে সমর্থন করেছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI)। সংস্থার সভাপতি অজয় সিং জানা , ন্যাপকিনে ভারতের মানচিত্রে কাশ্মীরের একটি অংশও বাদ পড়েছে। বিষয়টি রেস্তরাঁ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। দ্রুত ভুল সংশোধনের অনুরোধও জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ওই রেস্তরাঁ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এবারের কমনওয়েলথে ভারতীয় বক্সারদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশেষ করে মহিলা বক্সাররা বড় সাফল্য পেয়েছেন। প্রতিযোগিতায় মোট ১০ জন ভারতীয় বক্সার অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে সাতজন সোনা ও তিনজন রুপোর পদক জিতেছেন।মহিলাদের বিভাগে প্রীতি পওয়ার, জ্যাসমিন লাম্বোরিয়া, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী ও অরুন্ধতী চৌধুরী সোনা জেতেন। পুরুষদের মধ্যে শচীন সিওয়াচ ও অঙ্কশ পাঙ্গালও সোনার পদক পান।

তবে লভলিনার হাতে আসে রুপো। ৭৫ কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার এমা সুপ্রিনট্রির কাছে ১-৪ ব্যবধানে হেরে যান তিনি। রুপোর পদক জয়ের পর এবার ন্যাপকিন-কাণ্ড ঘিরে আলোচনায় অসমের এই তারকা বক্সার। সোশ্যাল মিডিয়াতেও তাঁর প্রতিবাদের প্রশংসা করেছেন অনেকে। দেশের মানচিত্র নিয়ে লভলিনার অবস্থানকে সমর্থন জানিয়েছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

জোড়া সোনায় চমক টেবিল টেনিসের! মহিলা-পুরুষ দুই বিভাগেই সেরা ভারত
জুলাই ৩১, ২০২৬

কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে

ফুটবল দুনিয়ায় নক্ষত্রপতন! প্রয়াত ইতালির কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি
জুলাই ৩১, ২০২৬

মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের