6a6d8f3c90037_Gallery_1785562856882
আগস্ট ০১, ২০২৬ দুপুর ১১:৪৬ IST

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত

নিজস্ব প্রতিনিধি , লন্ডন - কমনওয়েলথ গেমসে জুডোয় নতুন ইতিহাস লিখল ভারত। প্রথম বার এই ইভেন্টে এল সোনা। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন বাংলার অস্মিতা দে। পুরুষদের ৬০ কেজি বিভাগে সেরা হলেন হর্ষ সিং। এছাড়া ৫৭ কেজিতে রুপো এনে দিলেন যামিনী মৌর্য। একদিনেই জুডোয় ভারতের ঝুলিতে এল তিনটি পদক।

শুক্রবার গ্লাসগোয় কমনওয়েলথের জুডো মঞ্চে তৈরি হল এই নজির। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচের মুখোমুখি হন ২২ বছরের অস্মিতা। শুরু থেকেই দু’জনের মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। মাঝপথে এগিয়ে যান কানাডার প্রতিযোগী। তবে চাপের মধ্যেও ঠান্ডা মাথায় লড়াই চালিয়ে যান ত্রিপুরার এই জুডোকা। দ্রুত পালটা আক্রমণে সমতা ফেরান তিনি।

এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলেন। কয়েকটি লকিংয়ের চেষ্টা সফল না হলেও আক্রমণের ঝাঁজ কমাননি। নির্ধারিত সময় শেষে স্কোর সমান থাকে। ফলে ম্যাচ গড়ায় ‘গোল্ডেন স্কোর’-এ। সেখানেই দুর্দান্ত থ্রোয়ে জয় নিশ্চিত করেন অস্মিতা। এর আগে সেমিফাইনালেও গোল্ডেন স্কোরে জয় পেয়েছিলেন তিনি। স্কটল্যান্ডের সারাহ অ্যাডলিংটনকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন অস্মিতা। কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন স্কটল্যান্ডের এভা এউইংকে। শেষ চারের লড়াইয়ে পরাজিত করেছিলেন ভারতেরই সুমের শ-কে।

এই সোনা শুধু অস্মিতার ব্যক্তিগত সাফল্য নয়, ভারতীয় জুডোরও বড় মাইলফলক। এতদিন কমনওয়েলথে জুডোয় ভারতের ঝুলিতে ছিল ৫টি রুপো ও ৬টি ব্রোঞ্জ। কিন্তু সোনার পদক অধরাই ছিল। অস্মিতার হাত ধরেই সেই অপেক্ষার অবসান হল। সোনা জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। জাতীয় সঙ্গীতের সময় গ্যালারিতে উড়তে থাকে তেরঙ্গা। ভারতীয় সমর্থকরাও সাক্ষী থাকেন ঐতিহাসিক মুহূর্তের।

অস্মিতার সাফল্যের পরেই ভারতের পদক ভাণ্ডারে আরও একটি সোনা যোগ করেন হর্ষ সিং। পুরুষদের ৬০ কেজি বিভাগে অস্ট্রেলিয়ার জশুয়া কাটজকে হারিয়ে চমক দেন তিনি। অলিম্পিয়ান এবং চার বারের ওশিয়ানিয়া চ্যাম্পিয়ন কাটজের বিরুদ্ধে ওয়াজ-আরিতে জয় পান ভারতীয় জুডোকা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন হর্ষ। প্রথম দুই ম্যাচে মালাওয়ির চিকোন্ডি কাটহেওয়ারা ও ভানুয়াতুর অ্যালান মনথুয়েলকে ইপ্পনে হারান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার পেদ্রো কার্লোস আন্তুন নেতোকে ওয়াজা-আরিতে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি।

তবে সোনার পাশাপাশি রুপোর পদকও আসে ভারতের ঝুলিতে। ৫৭ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের অ্যাচেলিয়া তোপ্রাকের কাছে হেরে রুপো পান যামিনী মৌর্য। জুডোর পাশাপাশি বক্সিংয়েও ভারতের দাপট দেখা গিয়েছে। ৫ ভারতীয় বক্সার ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছেন। মহিলাদের ৭০ কেজি বিভাগে ওয়েলসের রোসি একলেসকে হারিয়ে ফাইনালে উঠেছেন অরুন্ধতী চৌধুরী। এছাড়া জেসমিন ল্যাম্বোরিয়া, প্রীতি পাওয়ার, অন্তিম পঙ্ঘাল, জাদুমণি সিংহও ফাইনালে জায়গা করে নিয়েছেন। ফলে ভারতের পদক তালিকায় আরও উন্নতির আশা তৈরি হয়েছে। এই মুহূর্তে ভারতের ঝুলিতে রয়েছে ৫ সোনা, ১১ রুপো ও ৪ ব্রোঞ্জ-সহ মোট ২০টি পদক।

আরও পড়ুন

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

জোড়া সোনায় চমক টেবিল টেনিসের! মহিলা-পুরুষ দুই বিভাগেই সেরা ভারত
জুলাই ৩১, ২০২৬

কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে

ফুটবল দুনিয়ায় নক্ষত্রপতন! প্রয়াত ইতালির কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি
জুলাই ৩১, ২০২৬

মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা

এক কেজিতে সোনা ফস্কাল! রুপোয় থামলেন লভপ্রীত, ব্রোঞ্জে উজ্জ্বল সীমা
জুলাই ৩১, ২০২৬

ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং

চোট কাটিয়ে রুপোর ঝলক! কমনওয়েলথে পদক জিতলেন শ্রীশঙ্কর
জুলাই ৩০, ২০২৬

গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী

যুবভারতীতে আসছে ব্রাজিল! ভারতের সঙ্গে ঐতিহাসিক ম্যাচ ঘিরে তুঙ্গে জল্পনা
জুলাই ৩০, ২০২৬

অক্টোবরে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়! আবেগঘন বার্তায় অবসর রাহানের
জুলাই ৩০, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা অজিঙ্ক রাহানের

ভুল চিকিৎসায় হারিয়েছেন হাত, এবার কমনওয়েলথে সোনা! দিলীপের সাফল্যে গর্বিত ভারত
জুলাই ৩০, ২০২৬

টি-৪৭ ১০০ মিটারে রেকর্ড গড়ে সোনা দিলীপ গাভিটের

এখন তেমন কেউ নেই! বৈভবের মন্তব্যে সরগরম ক্রিকেটমহল
জুলাই ২৯, ২০২৬

কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল

রিংয়ে জোড়া বাজিমাত! সেমিফাইনালে সাক্ষী-অরুন্ধতী, ভারতের ঝুলিতে নিশ্চিত আরও দুই পদক
জুলাই ২৯, ২০২৬

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য

আরসিবির মুকুট, চারে নেমে চেন্নাই! IPL-এর ব্র্যান্ড ভ্যালু তালিকায় বড় রদবদল
জুলাই ২৯, ২০২৬

চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই

জয় মোহনবাগান! ২৯ জুলাইয়ে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ফিরল ১৯১১-এর স্মরণীয় অধ্যায়
জুলাই ২৯, ২০২৬

মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর

বক্সিংয়ে জোড়া পদক নিশ্চিত! কমনওয়েলথে ভারতের দাপট
জুলাই ২৯, ২০২৬

প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের

রুপোর জোড়া সাফল্যে উজ্জ্বল ভারত! নজর কাড়লেন গুলবীর-হরজিন্দর
জুলাই ২৯, ২০২৬

১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর

বাংলার টেনিস প্রতিভার পাশে রাজ্য! আকাঙ্ক্ষার খেলার সমস্ত খরচ বহন করবে সরকার
জুলাই ২৮, ২০২৬

দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের