নিজস্ব প্রতিনিধি , লন্ডন - কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের দুর্দান্ত পারফরম্যান্স। একদিনেই একাধিক স্বর্ণপদক জিতে নজর কাড়ল টিম ইন্ডিয়া। বিশেষ করে বক্সিং রিংয়ে ভারতীয় খেলোয়াড়দের দাপটে উজ্জ্বল হয়ে উঠল দিনটি। মহিলা ও পুরুষ বক্সারদের সাফল্যে নতুন উচ্চতায় পৌঁছল ভারতের অভিযান।
শনিবার কার্যত ভারতীয় বক্সারদের দিন ছিল। একের পর এক ফাইনালে নামেন দেশের প্রতিযোগীরা। বক্সিং থেকেই আসে ৭টি সোনা। পাশাপাশি প্যারা স্পোর্টসেও স্বর্ণপদক জেতে ভারত। একদিনে আটটি সোনা জয়ের ফলে কমনওয়েলথের মঞ্চে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। শুক্রবার পর্যন্ত যে জায়গা নিয়ে তৈরি হয়েছিল সংশয়, শনিবারের সাফল্যে তা অনেকটাই দূর হয়েছে।
এদিন মোট ১০ জন ভারতীয় বক্সার ফাইনালে লড়াই করেন। তাঁদের মধ্যে ৭ জন স্বর্ণপদক জেতেন। ৩ জন পান রুপো। মহিলা বিভাগের ৫ বক্সার দেশের হয়ে সোনা জেতেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রীতি পাওয়ার, জ্যাসমিন ল্যাম্বোরিয়া, প্রিয়া ঘঙ্গাস, সাক্ষী চৌধুরি, অরুন্ধতী চৌধুরী। পুরুষ বিভাগে স্বর্ণপদক পান শচীন সিওয়াচ ও অঙ্কশ পাঙ্গাল। মহিলাদের ৫৪ কেজি বিভাগের ফাইনালে কানাডার স্কারলেট ডেলগাডোর বিরুদ্ধে নামেন প্রীতি পাওয়ার।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভারতীয় বক্সার। প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়ে ৫-০ ব্যবধানে জয় তুলে নেন তিনি। প্রথম রাউন্ড থেকেই বিচারকদের সমর্থন পান প্রীতি। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রেখে সোনা নিশ্চিত করেন তিনি। প্রীতির পরেই ৫৭ কেজি বিভাগে রিংয়ে নামেন জ্যাসমিন ল্যাম্বোরিয়া। উত্তর আয়ারল্যান্ডের মাইকেলা ওয়ালশের বিরুদ্ধে লড়াই করেন তিনি। প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন ভারতীয় বক্সার। তিন রাউন্ডের লড়াই শেষে ৫-০ ব্যবধানে জয় পান জ্যাসমিন।
এরপর একে একে সোনা আসে ভারতের ঝুলিতে। মহিলাদের ৫১ কেজি বিভাগে ইংল্যান্ডের রুবি হোয়াইটকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সাক্ষী চৌধুরি। ৬০ কেজি বিভাগে কানাডার মারি বাথুল আল-আহমাদিয়েহকে পরাজিত করেন প্রিয়া ঘঙ্গাস। ৭০ কেজি বিভাগে ইংল্যান্ডের চ্যান্টেল রিডকে হারিয়ে স্বর্ণপদক পান অরুন্ধতী চৌধুরী। তবে সোনা জয়ের তালিকায় নাম তুলতে পারেননি লভলিনা বরগোহাঁই। মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার এমা সুপ্রিনট্রির কাছে ১-৪ ব্যবধানে হারেন তিনি। ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় অসমের এই তারকাকে।
পুরুষদের বক্সিংয়েও সাফল্য আসে ভারতের। ৬০ কেজি বিভাগে শচীন সিওয়াচ ৩-২ ব্যবধানে ট্রইএগেইন মর্নিং এনডেভেলোকে হারিয়ে সোনা জেতেন। ৮০ কেজি বিভাগে অঙ্কশ পাঙ্গাল ৪-১ ব্যবধানে দিমেজি শিতুকে পরাজিত করে স্বর্ণপদক পান। তবে ৯০ কেজি ঊর্ধ্ব বিভাগের ফাইনালে নরেন্দর বেরওয়াল ০-৫ ব্যবধানে হেরে রুপো পান। ৫৫ কেজি বিভাগে জাদুমণি সিংও ফাইনালে হারেন। ফলে রুপোতেই থামতে হয় তাঁকে। বক্সিংয়ের পাশাপাশি প্যারা স্পোর্টসেও ভারতের সাফল্য এসেছে। এফ৫৭ শটপাট বিভাগে সোনা জেতেন সোমন রানা। তিনি ১৩.৪০ মিটার দূরত্বে থ্রো করেন।
একই ইভেন্টে ১৩.২৮ মিটার ছুড়ে রুপো পান শুভম জুয়াল। শনিবারের শেষে ভারতের পদক সংখ্যা দাঁড়িয়েছে ৩৯টি। যার মধ্যে রয়েছে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। ৬৫টি সোনা-সহ মোট ১৫৮টি পদক নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ২৬টি সোনা-সহ ১০২টি পদক। তৃতীয় স্থানে থাকা কানাডার ঝুলিতে রয়েছে ১৮টি সোনা-সহ মোট ৫৯টি পদক। ভারতীয় শিবিরের আশা, বক্সিংয়ের এই দুরন্ত সাফল্যের ধারা আগামী ইভেন্টগুলিতেও বজায় থাকবে। আরও পদক জয়ের লক্ষ্যেই এগোচ্ছে টিম ইন্ডিয়া।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের